বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

ড্রেন কাটায় বাঁধা: আমতলীতে নারীসহ আহত ১০

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:25:28 pm, Saturday, 22 January 2022
  • 3 সংবাদটি দেখা হয়েছে

আমতলী প্রতিনিধি॥ বরগুনার আমতলীতে মুগডাল খেতে ড্রেন কাটায় বাঁধা দেয়ায় হামলায় নারীসহ ১০ জন আহত হয়েছে। আহত ৯ জনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে শনিবার সকালে আমতলী উপজেলার মহিষডাঙ্গা গ্রামে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

জানা গেছে, উপজেলার মহিষডাঙ্গা গ্রামের বেল্লাল পাহলানের মুগডাল ক্ষেতে চাচাতো ভাইয়ের ছেলে মনু পাহলান ড্রেন কাটছিল। এতে বাধা দেন চাচা বেল্লাল পাহলান। ড্রেন কাটতে বাধা দেয়ায় মনু পাহলান ও তার লোকজন বেলাল পাহলানকে মারধর শুরু করেন। তাকে রক্ষায় মুন্সিগঞ্জ থেকে বেড়াতে আসা নতুন জামাতা ও মেয়েরা ছুটে এলে তাদের বেধরক মারধর করা হয়।

হামলায় আহতরা হলেন কামাল (৩০), আকাশ (১৭), রনি (৩৫), নিলা (২৩), চম্পা (২৫), আলো (১৯), বেল্লাল (৬০), আসলাম সরদার (৪৫) ও কমলা (৩৫)।

আহত ৯ জনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ৭ জনের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টুঙ্গিবাড়ী উপজেলার আউটশাহী এলাকায়। তারা শ্বশুর বাড়ি বেড়াতে এসে হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বেল্লাল পাহলান বলেন, ‘আমার মুগডাল ক্ষেতে চাচাতো ভাইয়ের ছেলে মনু পাহলান ড্রেন কাটছিল। আমি এতে বাধা দেয়ায় তারা আমাকে বেধরক মারধর করেন। আমাকে রক্ষায় বেড়াতে আসা ভাইয়ের জামাতা ও মেয়েরা এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করে। আমি এ ঘটনার বিচার চাই।’

মনু পাহলান মারধরের কথা অস্বীকার করে বলেন, ড্রেন কাটতে বাধা দেয়ায় সামান্য কথাকাটাকাটি হয়েছে। আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, ঘটনা জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

ড্রেন কাটায় বাঁধা: আমতলীতে নারীসহ আহত ১০

প্রকাশের সময় : 07:25:28 pm, Saturday, 22 January 2022