ডেঙ্গু রোধে বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ডেঙ্গু রোধে বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ডেঙ্গু রোধে বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান




নিজস্ব প্রতিবেদক॥  ডেঙ্গু রোধে বরিশাল নগরে প্রথমবারের মতো অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেল ৪টায় জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদের নেতৃত্বে নগরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

সিটি করপোরেশন আইন ২০০৯ এর অধীনে পরিচালিত এ অভিযানে বেশ কয়েকটি নির্মাণাধীন ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়।

সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক জানান, প্রথমবারের মতো এ অভিযানে নগরের ব্যাপ্টিস্ট মিশন এলাকায় একটি বসতবাড়ি, নগরের নবগ্রাম রোড এলাকায় নির্মাণাধীন দু’টি ভবন ও একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১ হাজার ৯শ টাকা জরিমানা করা হয়।

এসব বসতবাড়ির আঙিনায় ও নির্মাণাধীন ভবনে অনেক দিনের জমে থাকা পানির উৎস পাওয়া গেছে। যা ডেঙ্গু রোগবাহী এডিস মশার প্রজননক্ষেত্র। তাই বসতবাড়ি, নির্মাণাধীন দু’টি ভবন ও একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সৈয়দ এনামুল হক।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD