ডিসেম্বরেই ঘোষিত হবে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ডিসেম্বরেই ঘোষিত হবে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি

ডিসেম্বরেই ঘোষিত হবে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি




ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে অনুষ্ঠিতব্য গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে এগোচ্ছে। ইসির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। শনিবার (২৯ নভেম্বর) শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে একটি মক ভোটিং কার্যক্রম পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এ তথ্য দেন তিনি।

সিইসি বলেন, “আমরা সব প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছি। অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের যে প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়নের জন্য ইসি সর্বস্ব দিয়ে কাজ করছে।” তিনি উল্লেখ করেন, এবার একইসঙ্গে জাতীয় নির্বাচন ও গণভোট পরিচালনা ইসির জন্য সময় ব্যবস্থাপনায় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

গণভোটে চারটি প্রশ্ন থাকলেও ভোটারদের সামনে উপস্থাপিত হবে কেবল ‘হ্যাঁ’ বা ‘না’—এই দুই অপশনের ব্যালট। আইনগত নির্দেশনার কারণে প্রশ্নগুলো আলাদা না রেখে একসঙ্গে বান্ডেল করা হয়েছে। সিইসির ভাষায়, “এটি রাজনৈতিক সিদ্ধান্ত, এবং আমরা সে সিদ্ধান্ত অনুযায়ী পুরো কাঠামো তৈরি করেছি।”

এখন থেকে গণভোট বিষয়ক প্রচারণায় তথ্য মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয় যুক্ত হবে বলে জানান তিনি। ভোটারদের সচেতন করতে টিভি, অনলাইন প্ল্যাটফর্ম ও মাঠ পর্যায়ে প্রচার কার্যক্রমও জোরদার করা হবে।

সিইসি আশা প্রকাশ করেন, নির্বাচন ও গণভোট সমন্বিতভাবে সফলভাবে আয়োজনের মাধ্যমে দেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD