ডিম কিনতে গিয়ে ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ডিম কিনতে গিয়ে ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রী

ডিম কিনতে গিয়ে ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রী




অনলাইন ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দে ৫ম শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।পুলিশ অভিযুক্ত ধর্ষক তরিকুল ইসলাম রিমনকে (২৮) সোমবার রাতে গ্রেফতার করে। রিমন গোয়ালন্দ পৌরসভার ১নং ওয়ার্ডের হাউলি কেউটিল ওলিমদ্দিন পাড়ার মো. ইউনুস সরদারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত রিমন বেশ কিছুদিন ধরে ওই ছাত্রীকে নানাভাবে যৌন হয়রানি করতো। গত ৪ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির পাশের মুদি দোকান থেকে ডিম কিনে ফিরছিল। এ সময় ওঁৎ পেতে থাকা রিমন তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে পাশের বাঁশবাগানে নিয়ে যায়। সেখানে ছাত্রীর মুখ চেপে ধরে ধর্ষণ করে। সেইসঙ্গে বিষয়টি গোপন রাখার জন্য ভয়ভীতি দেখায়। ভয় পেয়ে ওই ছাত্রীও বিষয়টি চেপে রাখে।

গত ১৫ এপ্রিল সন্ধ্যার দিকে ছাত্রীকে বাড়িতে একা পেয়ে দ্বিতীয় দফায় রিমন ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই ছাত্রী চিৎকার দিয়ে এবং জোর করে সেখান পালিয়ে পাশের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। পরে অভিভাবকরা এলে সে আগের ঘটনাসহ পুরো বিষয়টি খুলে বলে।

এদিকে মেয়ের কাছ থেকে ঘটনাটি শুনে ওই রাতেই তার বাবা তরিকুল ইসলাম গোয়ালন্দ ঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে রাতেই অভিযুক্ত রিমনকে তার বাড়ির পাশ থেকে গ্রেফতার করে।স্থানীয়রা জানান, লম্পট রিমন বিবাহিত। পাশাপাশি সে এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। এলাকার শিশু-কিশোরদের ব্যবহার করে সে তার মাদক ব্যবসা করে আসছে।

গোয়ালন্দ থানার ওসি এজাজ শফি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ছাত্রীকে উদ্ধার করে মঙ্গলবার তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং সে আদালতে জবানবন্দি দিয়েছে। সেইসঙ্গে গ্রেফতারকৃত আসামি রিমনকে রাজবাড়ীর সিনিয়র চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হয়। আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD