ডিমের সিন্ডিকেট অপরিবর্তিত , হতাশ হাসনাত আবদুল্লাহ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ডিমের সিন্ডিকেট অপরিবর্তিত , হতাশ হাসনাত আবদুল্লাহ

ডিমের সিন্ডিকেট অপরিবর্তিত , হতাশ হাসনাত আবদুল্লাহ




ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তীকালীন সরকারের ডিমের বাজার স্থিতিশীল করতে ব্যর্থতা নিয়ে হতাশা প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি অভিযোগ করেছেন, ডিম ট্রাকে থাকার সময়ই কারওয়ান বাজারে চারবার হাতবদল ঘটে।

বুধবার (৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন, “এখনো পর্যন্ত এই সরকার কোনো সিন্ডিকেট ভাঙতে পারেনি। কেবল সিন্ডিকেটের সাইনবোর্ড পরিবর্তন হয়েছে।” তিনি প্রশ্ন করেন, “সিন্ডিকেট ভাঙতে না পারলে এই অভ্যুত্থানের প্রাথমিক মাহাত্ম্য কী?”

বর্তমানে ঢাকার বাজারে প্রতি ডজন ডিমের দাম ১৭০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে ভোক্তাদের। লাল ডিম প্রতি হালিতে বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৭ টাকায়, আর সাদা ডিম কিনতে হচ্ছে ৫৩ থেকে ৫৫ টাকায়। পাড়া মহল্লায় লাল ডিম ৬০ টাকা এবং সাদা ডিম ৫৮ টাকা হালিতে বিক্রি হচ্ছে।

ডিমের এই বাড়তি দাম নিয়ন্ত্রণ করতে ও সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার ভারত থেকে ডিম আমদানির কার্যক্রম অব্যাহত রেখেছে। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় শর্তসাপেক্ষে ডিম আমদানির অনুমতি প্রদান করেছে। মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, দেশে প্রতিদিন প্রায় পাঁচ কোটি পিস ডিমের চাহিদা রয়েছে।

ডিমের বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবং বাজারদর স্থিতিশীল রাখতে সীমিত সময়ের জন্য ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। ৭টি কোম্পানিকে ভিন্ন ভিন্ন পরিমাণ ডিম আমদানির অনুমতি দেয়া হয়েছে, যার মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকবে।

বাজারে ডিমের দাম কমানোর জন্য সরকারের পদক্ষেপগুলোকে ইতিবাচক হিসেবে দেখছেন না অনেক ভোক্তা। তাদের দাবি, সরকার যতক্ষণ পর্যন্ত সিন্ডিকেট ভাঙতে না পারবে, ততক্ষণ বাজারের পরিস্থিতি স্বাভাবিক হবে না।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD