সংবাদ শিরোনাম:

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় সম্পাদক ও প্রকাশক গ্রেপ্তার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:20:30 pm, Thursday, 21 May 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় আমার এমপি ডট কমের প্রতিষ্ঠাতা এবং দৈনিক আমার হবিগঞ্জের সম্পাদক ও প্রকাশক প্রকৌশলী সুশান্ত দাশগুপ্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১মে) সকাল সাড়ে ছয়টার দিকে হবিগঞ্জ সদরের চিরাকান্দিস্থ দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। মামলার বাদী হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান জাহির।

গ্রেপ্তারের পর সুশান্ত দাশগুপ্ত তার নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তাতে তিনি লিখেন, আবু জাহির এমপির পক্ষে হবিগঞ্জ প্রেস ক্লাব আমার বিরুদ্ধে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার প্রকাশিত কিছু নিউজের কারণে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে। আমাকে গ্রেপ্তার করে এসপি অফিসে আনা হয়েছে। সবাইকে বলবো ধৈর্য্য ধরতে। যথাযথ আইনী প্রক্রিয়ায় মুক্ত হয়ে আসবো। জয় বাংলা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় সম্পাদক ও প্রকাশক গ্রেপ্তার

প্রকাশের সময় : 11:20:30 pm, Thursday, 21 May 2020