সংবাদ শিরোনাম:

ডিগ্রি পরীক্ষায় অংশ নিলেন মিন্নি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:30:12 pm, Tuesday, 14 January 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥  বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার তিন আসামি আদালতের অনুমতি নিতে পরীক্ষায় অংশ নিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক আসামি আল কাইয়ুম ওরফে রাব্বি আকন, আয়েশা সিদ্দিকা মিন্নি ও মো. সাগরের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা চলছে। মঙ্গলবার সাক্ষ্যগ্রহণের একপর্যায়ে বেলা সাড়ে ১২টার দিকে আদালতের অনুমতি নিয়ে মিন্নি তার বাবার সঙ্গে বরগুনা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে যান। এছাড়া এ মামলার অন্য দুই আসামি আল কাইয়ুম ওরফে রাব্বি আকন এবং মো. সাগরকে পুলিশের প্রিজন ভ্যানে করে বরগুনা জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

আদালতের আদেশে কারাগারে থাকায় বরগুনা জেলা কারাগারের ভেতরে পরীক্ষায় অংশ নেবেন তারা।

এ বিষয়ে মিন্নির বাবা মো. মোজাম্মেল হোসেন কিশোর বলেন, মিন্নির আজ পরীক্ষা আছে। বিষয়টি আদালতকে জানানো হলে, আদালত মিন্নিকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেন। তাই এ মামলার কার্যক্রম চলাকালে আদালতের অনুমতি নিয়েই মিন্নি বরগুনা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে গেছে।

গত ১ সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুই ভাগে বিভক্ত অভিযোগপত্র (চার্জশিট) দেয় পুলিশ। একই সঙ্গে রিফাত হত্যা মামলার এক নম্বর আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ডিগ্রি পরীক্ষায় অংশ নিলেন মিন্নি

প্রকাশের সময় : 06:30:12 pm, Tuesday, 14 January 2020