সংবাদ শিরোনাম:

ডাকাতির প্রস্তুতিকালে বানারীপাড়ায় আটক ৪ ডাকাত কারাগারে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:42:50 pm, Tuesday, 18 June 2019
  • 11 সংবাদটি দেখা হয়েছে

বানারীপাড়া প্রতিনিধি।।  বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের গাভা গ্রামের বধ্যভূমি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও সরঞ্জামাদীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে আটকের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

আটককৃতরা হলেন, মুলাদী উপজেলার চর কালেখা ইউনিয়নের মীর আনছার হোসেন, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মধ্য ঘটকের আন্দুয়া এলাকার আবু জাফর, গাইবান্ধা সদরের ছয়ঘড়িয়া এলাকার মোশারেফ হোসেন ও পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার আটঘর কুড়িয়ানা এলাকার জলিল মল্লিক।

বানারীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম জানান, সোমবার রাত পৌনে ২’টার দিকে বধ্যভূমি এলাকার জনৈক জগদিশ সমদ্দারের বাড়ির পাশের আমড়া বাগানের ভিতর একদল দুস্কৃতিকারী গোপন বৈঠক করছিল। গোপন সংবাদে ভিত্তিতে এ খবর পেয়ে থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে ৪ জনকে ধারালো অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদীসহ আটক করে। এ সময় আরও কয়েকজন পালিয়ে যায়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মঙ্গলবার থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক মো. এনায়েত উল্লাহ ওই ৪ জনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ডাকাতির প্রস্তুতিকালে বানারীপাড়ায় আটক ৪ ডাকাত কারাগারে

প্রকাশের সময় : 09:42:50 pm, Tuesday, 18 June 2019