বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

ঠান্ডা পানিতে ডুপ দিতে পারে বেতাগীর লোহার সেতু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:14:38 am, Friday, 6 November 2020
  • 3 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ বরগুনার বেতাগী উপজেলার সদর ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামের আকনবাড়ির লোহার সেতু এখন বেহাল। যেকোনো সময় সেতু ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ও যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ার আশঙ্কা করেছে এলাকাবাসী।

জানা গেছে, উপজেলার বেতাগী সদর ইউনিয়নের ভোলানাথপুর বাজারসংলগ্ন লক্ষ্মীপুরা গ্রামের আকনবাড়ি লোহার সেতুটি ২০০৭-২০০৮ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ৯১ লাখ ৬৩ হাজার ৫৭৭ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। ২০১৮ সালে ১৬ মে বেলা ১১টায় এ সেতুর মধ্যভাগের লোহার অ্যাঙ্গেল ও সিমেন্টের স্লাব ভেঙে পড়ে যোগাযোগ বিছিন্ন হয়ে যায়।

দুই সপ্তাহ পরে উপজেলা পরিষদের অর্থায়নে সেতুর মধ্যভাগে ভাঙা অংশে কাঠের পাটাতন দিয়ে মেরামত করা হয়। সেই থেকে আজ পর্যন্ত পুনর্নির্মাণ কিংবা সংস্কার করা হয়নি। সেতুর মধ্যভাগের লোহার কাঠামোর মেইন পোস্ট হেলে গিয়ে টপ স্লাব দেবে গেছে। নড়বড়ে এ সেতু দিয়ে পারাপার নিয়ে দুই উপজেলার মানুষ হুমকিতে রয়েছে। পণ্যবাহী কোনো যানবাহন চলাচল করলে দোলনার মতো দুলতে থাকে।

এ সেতু দিয়ে প্রতিদিন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রয়োজনীয় কাজে সদর ইউনিয়ন পরিষদে আসে। বেতাগী পৌরসভা, পার্শ্ববর্তী উপজেলা মির্জাগঞ্জের শ্রীনগর, চৈতা এবং মহিষকাটা এলাকায় যাতায়াত করে। এ ছাড়া প্রতিদিন সহস্রাধিক মোটরবাইক, মাহিন্দা, প্রাইভেট কার, ব্যাটারিচালিত অটোরিকশা, রিকশা, ট্রাক ও পণ্যবাহী ভারী যানবাহন চলাচল করে। এতে দিন দিন সেতুটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

সদর ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, প্রকল্পে অন্তর্ভুক্ত করে অতি শিগগিরই কাজ শুরু করা হবে। উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার বলেন, এ সেতু পুনর্নির্মাণের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর মধ্যে প্রস্তাবনা পাঠানো হয়েছে। অর্থ বরাদ্দ হলেই কাজের প্রাক্কলন অনুযায়ী করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ঠান্ডা পানিতে ডুপ দিতে পারে বেতাগীর লোহার সেতু

প্রকাশের সময় : 01:14:38 am, Friday, 6 November 2020