সংবাদ শিরোনাম:

ট্রেন দেখতে যাওয়ার পথে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:28:04 pm, Thursday, 7 December 2023
  • 9 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ট্রেন দেখতে যাওয়ার পথে বাসচাপায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে অপর এক শিশু।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের ডুলাহাজারা ইসলামিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো— ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের সৌদি প্রবাসী নাসির উদ্দিনের মেয়ে সাবা রহমান (৮) ও ছেলে আবদুর রহমান (৬)। আহত হয়েছে আবদুল গফুরের মেয়ে নুসরাত জাহান (৫)।

স্থানীয় লোকজন জানান, সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজারগামী ট্রেন দেখতে ঘর থেকে বের হয় তিন ভাইবোন। এ সময় মহাসড়ক পার হতে গিয়ে কক্সবাজারগামী একটি বাস তিনজনকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যায় সাবা রহমান ও আবদুর রহমান। এ সময় আহত হয় চাচাতো বোন নুসরাত জাহান।

আহত শিশুকে উদ্ধার করে স্থানীয় মালুমঘাট খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা সংকটাপন্ন।

মালুমঘাট হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। নিহত দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুর্ঘটনার পর সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে মালুমঘাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি চলাচলের ব্যবস্থা করেন।

এই দুর্ঘটনার কারণ হিসেবে সড়ক পারাপারে অসাবধানতা এবং বাসের বেপরোয়া গতিকে দায়ী করা হচ্ছে। এ ধরনের দুর্ঘটনা রোধে সড়ক পারাপারে সতর্কতা অবলম্বন করা এবং বাসের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ করা জরুরি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ট্রেন দেখতে যাওয়ার পথে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশের সময় : 09:28:04 pm, Thursday, 7 December 2023