সংবাদ শিরোনাম:

ট্রেনের রাস্তায় ট্রাকের মাস্তানি !

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:33:44 pm, Saturday, 12 January 2019
  • 21 সংবাদটি দেখা হয়েছে

রেল ক্রসিংয়ে বিকল ট্রাককে দুই ট্রেনের ধাক্কা -rtvonline-rtvonline

অনলাইন ডেস্ক:রাজধানীর মগবাজার রেল ক্রসিংয়ের ওপর বিকল হয়ে যাওয়া একটি ট্রাক ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে। দুই দফায় দুটি ট্রেন ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে দুটি রেল লাইনের মধ্যে একটি বন্ধ হয়ে আছে।আজ শনিবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ভোরে মগবাজার রেলক্রসিং পারাপার হওয়ার সময় ট্রাকটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে চালক লাইনের ওপর রেখেই ট্রাক থেকে নেমে যান। ওই সময় সিলেট থেকে আসা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি এসে ট্রাকটিকে ধাক্কা দিয়ে কমলাপুর রেলস্টেশনের দিকে চলে যায়।

ট্রেনের ধাক্কায় ট্রাকটি রেললাইনের মাঝখানে চলে আসে। পরে আবার জামালপুরগামী বলাকা এক্সপ্রেস ট্রেন এসে ট্রাকটিকে ধাক্কা দিলে ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়, এখন একটি লাইনে রেল চলাচল করছে। অপর লাইনে রেল চলাচল বন্ধ রয়েছে। ফলে কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেনের ধীরগতি রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ট্রেনের রাস্তায় ট্রাকের মাস্তানি !

প্রকাশের সময় : 12:33:44 pm, Saturday, 12 January 2019