ট্রাকচাপায় পটুয়াখালীর রাসেল নিহত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ট্রাকচাপায় পটুয়াখালীর রাসেল নিহত

ট্রাকচাপায় পটুয়াখালীর রাসেল নিহত

ট্রাকচাপায় পটুয়াখালীর রাসেল নিহত




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ময়মনসিং‌হে ট্রা‌কচাপায় পিষ্ট হ‌য়ে সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. রাসেল মৃধা (৩৭) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ এ‌প্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহের শম্ভুগঞ্জ স্বপ্না মোড় নামক স্থা‌নে এই দুর্ঘটনা ঘটে।

 

 

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী কামাল পাশা। মো. রাসেল মৃধা নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলায়।

 

 

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরুজ তালুকদার জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে নেত্রকোনা থেকে মোটরসাইকেল চালিয়ে ময়মনসিংহ যাচ্ছিলেন। পথে শম্ভুগঞ্জ স্বপ্না মোড় নামক স্থা‌নে এক ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD