সংবাদ শিরোনাম:

টিউবয়েলে পানি আনতে গিয়ে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:41:34 am, Thursday, 28 May 2020
  • 2 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বাড়ির পাশের টিউবয়েলে পানি আনতে গিয়ে যশোরের মণিরামপুরের পল্লীতে এক কিশোরীকে ধর্ষণের শিকার হয়েছে। ওই এলাকার জাহিদ হাসান নামের এক যুবক তাকে জোর করে পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করে।

এ ঘটনায় মঙ্গলবার রাতে ওই কিশোরীর মা বাদী হয়ে জাহিদ হাসানের বিরুদ্ধে থানায় মামলা করলে ওই রাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। জাহিদ হাসান হরিহরনগর ইউনিয়নের দশআনী গ্রামের মুজিবুর রহমানের ছেলে। সে রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করে। মনিরামপুর থানার এসআই আবদুর রহমান জানান, দশআনী গ্রামের ১৩ বছর বয়সী ওই কিশোরী গত ৬ মে সন্ধ্যার পর বাড়ির পাশের টিউবয়েলে পানি আনতে যায়। পথে একই গ্রামের জাহিদ হাসান তাকে জোর করে পার্শ্ববর্তী নূর মোহাম্মাদের পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ওই কিশোরী বাড়িতে গিয়ে তার মায়ের কাছে ঘটনাটি জানায়।

ওই কিশোরীর মা জানান, বিষয়টি জানাজানি হলে জাহিদ হাসানের বাবা মুজিবুর রহমান ও চাচা আবুল হোসেন ঘটনাটি ধামাপাচা দিতে মরিয়া হয়ে ওঠে। এমনকি তারা তাকে মোটা অংকের টাকার প্রলোভন দেখায়। এরপরও তারা বিচার দাবি করলে জাহিদ হাসানের পরিবার স্থানীয় আওয়ামী লীগ নেতা আতিয়ার রহমান, গোলাম রসুল, একজন ইউপি সদস্যসহ প্রভাবশালী ব্যক্তিদের শরনাপন্ন হয়।

স্থানীয় ইউপি সদস্য আবদুস সাত্তার জানান, ধর্ষণের বিষয়টি ধামাচাপা দিতে জাহিদ ও তার অভিভাবকরা ব্যর্থ হয়েছে। তবে বিষয়টি মিমাংসার উদ্যোগ নেওয়ার অভিযোগ অস্বীকার করেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আতিয়ার রহমান।

মনিরামপুর থানার ওসি (তদন্ত) শিকদার মতিয়ার রহমান জানান, এ ঘটনায় মঙ্গলবার রাতে ওই কিশোরীর মা বাদী হয়ে জাহিদ হাসানের বিরুদ্ধে মামলা করেছেন। ওই রাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওই কিশোরীকে যশোর ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

টিউবয়েলে পানি আনতে গিয়ে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী

প্রকাশের সময় : 01:41:34 am, Thursday, 28 May 2020