টানা ৩ দিন বন্ধ থাকার পর বরিশালের সব রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




টানা ৩ দিন বন্ধ থাকার পর বরিশালের সব রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

টানা ৩ দিন বন্ধ থাকার পর বরিশালের সব রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

টানা ৩ দিন পর বরিশালের সব রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক,voiceofbarishal.com




নিজস্ব প্রতিবেদক: টানা তিনদিন বন্ধ থাকার পর বরিশালের অভ্যন্তরীণ রুটে সব ধরনের নৌ চলাচল স্বাভাবিক হয়েছে। আবহাওয়ার উন্নতি হওয়ায় রোববার (৫ মে) সকাল থেকে পৌনে ৬টা থেকে বরিশাল ভোলা, বরিশাল-মেহেন্দিগঞ্জসহ ১২টি অভ্যন্তরীণ রুটে এ নৌযান চলাচল শুরু হয়। বরিশাল নদী বন্দর এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকার জানান, যথাযথ কর্তৃপক্ষের নির্দেশে সকাল ৫টা ৪৫ মিনিট থেকে সারাদেশে একযোগে সবধরনের নৌযান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

এতে বরিশাল বিভাগের অভ্যন্তরীণ নৌরুটে সব ধরনের যান চলাচল শুরু হয়েছে। রাতে বরিশাল-ঢাকা রুটে দূরপাল্লার লঞ্চগুলো যাত্রী নিয়ে চলাচল শুরু করবে বলেও জানান নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক মিঠু।

উল্লেখ্য ঘূর্ণিঝড় ‘ফণী’ আঘাত হানার উৎকন্ঠায় গত বৃহস্পতিবার (২ মে) সকাল ১১টা থেকে বরিশালের অভ্যন্তরীণ রুটে সবধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়। পরে সারাদেশে সবধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হলে বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল-ঢাকা রুটে কোনো দূরপাল্লার লঞ্চ চলাচল করেনি। এদিকে বৃহস্পতিবার সকালে বিআইডব্লিউটিএ হঠাৎ অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় যাত্রীরা গন্তব্যে যেতে পারেননি। এর মধ্যে ব্যবসা ও চিকিৎসাসহ অন্যান্য কাজে যারা ভোলাসহ বিভিন্ন উপজেলা থেকে বরিশাল শহরে আসেন। তারা গন্তব্যে যেতে না পেরে বরিশালে আটকা পড়েন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD