টানা বৃষ্টিতে ঝালকাঠিতে ফসলের ক্ষতি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




টানা বৃষ্টিতে ঝালকাঠিতে ফসলের ক্ষতি

টানা বৃষ্টিতে ঝালকাঠিতে ফসলের ক্ষতি

টানা বৃষ্টিতে ঝালকাঠিতে ফসলের ক্ষতি




ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠি জেলায় শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। জেলার সুগন্ধা, বিষখালীসহ অন্যান্য নদী পানি বাড়ছে। এতে পানিতে ফসলের খেত তলিয়ে যাচ্ছে।

 

 

সাগরে সৃষ্ট লঘুচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে টানা বৃষ্টিপাতের কারণে গত চার দিন ধরে নদীর পানি বেড়ে জেলায় বন্যা পরিস্থিতিরি সৃষ্টি হয়েছে। পাশাপশি শহরে টানা বৃষ্টিতে পানি জমে দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে। টানা বৃষ্টিতে রোপা আমন ধান এবং আগাম রবি ফসলের ক্ষতি হয়েছে।

 

 

কৃষকরা জানিয়েছেন, খেত থেকে পানি দ্রুত না কমলে আমন ফসল মারাত্মক ক্ষতির মুখে পড়বে। এছাড়া ফুলকপি, বাঁধাকপি, লাল শাক, পালং শাকসহ শীতকালীন সবজি উৎপাদনও বাঁধাগ্রস্ত হবে। বিষখালী নদীর ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে পড়ে কাঁঠালিয়া ও রাজাপুর উপজেলার নদী তীরের গ্রামের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। একদিকে টাকা বৃষ্টি অন্যদিকে জোয়ারের পানিতে শহর ও গ্রামের রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছে।

 

 

কৃষক আবদুর রহিম বলেন, পানিতে তার ফসলের ক্ষতি হয়েছে। আমনের বীজ নষ্ট হয়েছে। এভাবে বৃষ্টি ও পানি থাকলে ক্ষতি বাড়বে।

 

 

কৃষক বিমল বলেন, বৃষ্টিতে তার লাল শাক, পালং শাক, লাউ শাক নষ্ট হয়ে গেছে। বৃষ্টি বেশি দিন থাকলে কয়েকটি ফসল ফলাতে পারবেন না।

 

 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফজলুল হক জানান, চলতি মৌসুমে জেলায় ৪৮ হাজার হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্ত কয়েক দফা ভারী বর্ষণ এবং নদীর পানি বৃদ্ধির কারণে এখনও রোপণ শেষ হয়নি। বন্যার প্রভাব কমে গেলে বাকি জমি রোপণ শেষ করা যাবে বলে মনে করছে জেলা কৃষি বিভাগ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD