টানা বর্ষণ ও অতি জোয়ারে : ভোলায় প্রায় ৭ হাজার মাছের পুকুর-ঘের তলিয়ে গেছে Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




টানা বর্ষণ ও অতি জোয়ারে : ভোলায় প্রায় ৭ হাজার মাছের পুকুর-ঘের তলিয়ে গেছে

টানা বর্ষণ ও অতি জোয়ারে : ভোলায় প্রায় ৭ হাজার মাছের পুকুর-ঘের তলিয়ে গেছে

টানা বর্ষণ ও অতি জোয়ারে : ভোলায় প্রায় ৭ হাজার মাছের পুকুর-ঘের তলিয়ে গেছে




ভোলা প্রতিনিধি॥ ভোলায় টানা বর্ষণ ও অতি জোয়ারে সৃষ্ট বন্যায় ৬ হাজার ৯০০টি মাছের পুকুর-ঘের তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪ হাজার ৮০ মৎস্য চাষি। ভেসে গেছে প্রায় ১ হাজার ১৭৩ টন মাছ। এর মধ্যে ৮৬ লাখ রয়েছে মাছের পোনা। আর এতে মোট ক্ষতি ধরা হয়েছে ১৪ কোটি ৩৮ লাখ টাকা। খবর বাসসের।

 

 

জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম বলেন, বন্যায় জেলায় ৩৮৬ হেক্টর জমির মাছের পুকুর-ঘের ভেসে গেছে।

 

 

এর মধ্যে সদর উপজেলায় ৫৪১টি, দৌলতখানে ৭০, বোরহানউদ্দিনে ৩২০, তজুমদ্দিনে ৯৮০, লালমোহনে ১৫, চরফ্যাশনে ৩ হাজার ১০০ ও মনপুরায় ১ হাজার ৯০০টি।

 

 

তিনি আরও বলেন, যেসব পুকুর বা ঘেরের পাড় নিচু ছিল সাধারণত সেসব বেশি ক্ষতি হয়েছে। আবার অনেকে চারপাশে আগাম জাল দিয়ে রেখেছে। তাদের ক্ষতি কম হয়েছে।

 

 

ক্ষতিগ্রস্তরা যাতে ঘুরে দাঁড়াতে পারে সে ব্যাপারে সরকার একটি কর্মসূচি হাতে নিয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD