ঝুলন্ত লাশের হাতে... Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝুলন্ত লাশের হাতে…

ঝুলন্ত লাশের হাতে…

ঝুলন্ত লাশের হাতে...




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আসমা বেগম নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে ওই উপজেলার আলিশারকুল গ্রামের একটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহতের হাতে একটি ‘সুইসাইড নোট’ লেখা ছিল বলে পুলিশ জানিয়েছে।

 

 

আসমা বেগম ওই গ্রামের মতলিব মিয়ার মেয়ে। তার পরিবারের অভিযোগ, আসমাকে তার স্বামী পরিকল্পিতভাবে হত্যা করেছে। জানা গেছে, একই উপজেলার ভুনবীর ইউনিয়নের রাজপারা এলাকার ছোবহান মিয়ার ছেলে মো. আব্দুল হালিমের সঙ্গে চার মাস আগে বিয়ে হয় আসমা বেগমের। এটি ছিল তার দ্বিতীয় বিয়ে। এর আগে আসমা বেগমের আরেকটি বিয়ে হয়েছিল। সেই সংসার সংসারে একটি ছয় বছরের মেয়ে রয়েছে তার।

 

 

আসমার দ্বিতীয় স্বামূ আব্দুল হালিম বয়সে স্ত্রীর চেয়ে প্রায় আট বছরের ছোট। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ লেগেছিল।

 

 

নিহত আসমা বেগমের স্বামী আব্দুল হালিম জানান, প্রতিদিনের মতো শনিবার রাতে তারা খাবার খেয়ে ঘুমাতে যান। রোববার সকাল সাড়ে ৬টায় ঘুম থেকে উঠে দেখেন তার স্ত্রী পাশে নেই। খোঁজাখুঁজির এক পর্যায়ে তিনি দেখেন ঘরের আড়ার সঙ্গে মাফলার পেঁচানো অবস্থায় তার স্ত্রীর লাশ ঝুলছে। তখন তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এসে লাশটি নামায়। ওই সময় আসমা বেগমের বামহাতে কিছু লেখা ছিল।

 

 

আসমা বেগমের বড় বোন আলেয়া বেগম জানান, তার বোন আত্মহত্যা করতে পারেন না। পারিবারিক ঝামেলার কারণে স্বামী আব্দুল হালিম তাকে পরিকল্পিতভাবে খুন করেছেন।

 

 

শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুস সালেক জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হচ্ছে। তবে স্বামীর প্ররোচনায় আসমা বেগম আত্মহত্যা করে থাকতে পারেন। হাতের লেখার ঘটনার রহস্য উদঘাটনে এক্সপার্ট দিয়ে পরীক্ষা করা হবে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD