বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

ঝুলন্ত লাশসহ ভেঙে পড়েছে গাছের ডাল

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:51:17 pm, Monday, 11 January 2021
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মাদারীপুর সদর উপজেলায় ঝুলন্ত লাশসহ ভেঙে পড়েছে একটি গাছের ডাল। পরে লাশটি উদ্ধার করে পুলিশ।

সোমবার সকালে উপজেলার পখিরা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের নাম সোলায়মান সরদার। তিনি খোয়াজপুর ইউনিয়নের পখিরা গ্রামের সিকিম আলী সরদারের ছেলে।

স্থানীয়রা জানায়, ঢাকায় প্রাইভেটকার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন সোলায়মান। দুই সপ্তাহ আগে পারিবারিক কাজে ঢাকা থেকে এলাকায় আসেন তিনি। প্রতিদিনের মতো রোববার সন্ধ্যার পরেও এলাকার বাজার ও চায়ের দোকানে ঘুরে সবার সঙ্গে গল্প করেন। রাতে বাড়ি ফেরেননি। সোমবার সকালে পখিরা এলাকার রাস্তার পাশে একটি গাছের ডালের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন প্রতিবেশীরা।

পুলিশ দুই হাত বাঁধা অবস্থায় সোলায়মানের লাশ দেখতে পায়। এ সময় তার গায়ে একটি পাতলা কম্বলও ছিল। পুলিশের উপস্থিতিতে ছোট গাছের ডালটি সোলায়মানের লাশসহ ভেঙে পড়ে। পরে তার লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহতের মা হালিমন বেগম বলেন, পারিবারিক বিরোধে সোলায়মানকে হত্যার হুমকি দিয়েছিল তার সৎভাইয়েরা। সৎভাইয়েরা মানুষ দিয়ে তাকে মেরে ফেলেছে।

সোলায়মানের সৎভাই জুলহাস সরদার জানান, তিনি মাদারীপুরে রিকশা চালান। রোববার রাতে কাজ শেষে প্রতিদিনের মতো বাড়িতে ফিরে আসেন। সকালে খবর পান একটি গাছে তার ভাইয়ের ঝুলন্ত লাশ রয়েছে

সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম মিঞা জানান, এটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা ও পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ঝুলন্ত লাশসহ ভেঙে পড়েছে গাছের ডাল

প্রকাশের সময় : 07:51:17 pm, Monday, 11 January 2021