সংবাদ শিরোনাম:

ঝিনাইদহে চিকিৎসক-নার্সসহ আরও চারজনের দেহে করোনাভাইরাস শনাক্ত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:49:19 pm, Wednesday, 6 May 2020
  • 19 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঝিনাইদহে চিকিৎসক-নার্সসহ আরও চারজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তরা হলেন, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক, কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স, বাকি দুইজন নারায়ণগঞ্জ থেকে আসা।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩২ জন। বুধবার (৬ মে) সকালে জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেছে।এ ব্যাপারে ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনা ইউনিটের মেডিকেল অফিসার ও মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সকালে ১৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে। এতে চিকিৎসক ও নার্সসহ নতুন করে চারজনের করোনা পজিটিভ ধরা পড়ে। আর পুরোনোদের মধ্যে দেহে দ্বিতীয়বারের পরীক্ষায়ও করোনা পজেটিভ ফল এসেছে।

তিনি জানান, জেলায় প্রথম একজন করোনা রোগীকে শিশু হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঝিনাইদহে চিকিৎসক-নার্সসহ আরও চারজনের দেহে করোনাভাইরাস শনাক্ত

প্রকাশের সময় : 04:49:19 pm, Wednesday, 6 May 2020