সংবাদ শিরোনাম:

ঝিনাইদহে করোনায় মৃত্যু সংখ্যা বেড়ে ৪৮

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:28:37 pm, Thursday, 15 April 2021
  • 23 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঝিনাইদহে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হঠাৎ করেই আগের চেয়েও বেড়েছে। করোনায় গত ২৪ ঘন্টায় নতুন করে এক নারীর মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন ১৬ জন।

জেলা সিভিল সার্জন অফিস জানিয়েছে, মৃত নারীর নাম মেনকা রানী (৬০)। তিনি জেলা সদরের বলিদিয়া পাড়া গ্রামের বাসিন্দা। বুধবার (১৪ এপ্রিল) রাতে স্থানীয় কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাড়ালো ৪৮ জনে।

নতুন করে আক্রান্ত ১৬ জনের মধ্যে রয়েছেন সদরের ৫ জন, কালীগঞ্জ উপজেলায় ৫ জন, শৈলকুপা উপজেলায় ২ জন, কোটচাঁদপুর উপজেলায় ২ জন ও হরিনাকুন্ডুতে ২ জন। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬ শ ৪৮ জন। বর্তমানে স্থানীয় কোভিড হাসপাতালে ভর্তি আছেন ১২ জন।

জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে অক্মিজেন সাপ্লাই রয়েছে। কোভিড হাসপাতালের বেড প্রস্তুত রয়েছে। কোন রোগী আসা মাত্রই দ্রুত সেবা দেওয়া হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঝিনাইদহে করোনায় মৃত্যু সংখ্যা বেড়ে ৪৮

প্রকাশের সময় : 01:28:37 pm, Thursday, 15 April 2021