সংবাদ শিরোনাম:

ঝালকাঠীর ইসমাইল সড়ক দুর্ঘটনায় নিহত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:48:54 pm, Monday, 13 December 2021
  • 19 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মাদারীপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বাসের ৬ যাত্রী।

সোমবার (১৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইসমাইল হোসেন (৫১) ঝালকাঠী জেলার আলী আকবরের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ঢাকা থেকে সাকুরা পরিবহনের একটি বাস বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে। দুপুরে মাদারীপুর সদর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের মোস্তফাপুর পাওয়ার হাউজের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ইসমাইল হোসেন ও বাসের ৬ যাত্রী আহত হয়।

পরে গুরুতর অবস্থায় ইসমাইলকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বেপরোয়াভাবে বাস চালানোয় এই দুর্ঘটনার কারণ বলে জানিয়েছেন স্থানীয়রা।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার রিয়াদ মাহমুদ বলেন, সড়ক দুর্ঘটনায় ইসমাইল নামে এক যবুক নিয়ে স্থানীয়রা হাসপাতালে আসেন। হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চালককে আটক করা সম্ভব হয়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঝালকাঠীর ইসমাইল সড়ক দুর্ঘটনায় নিহত

প্রকাশের সময় : 06:48:54 pm, Monday, 13 December 2021