সংবাদ শিরোনাম:

ঝালকাঠি পৌরসভার ১৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:30:45 pm, Thursday, 4 July 2024
  • 18 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের ১৫৪ কোটি ৮৭ লাখ ৭৬০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে পৌরসভার হলরুমে সুধীজনদের সঙ্গে আলোচনা শেষে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার।

বাজেটে আয় ধরা হয়েছে, ১৫৪ কোটি ৮৭ লাখ ৭৬০ টাকা। ব্যায় ধরা হয়েছে ১৫৪ কোটি ৭২ লাখ ৫৪ হাজার টাকা। বাজেটে প্রারম্ভিক উদ্বৃত্ত ধরা হয়েছে এক কোটি ২১ লাখ ২৬ হাজার ৭৬০ টাকা এবং সমাপনী উদ্বৃত্ত দেখানো হয়েছে ১৪ লাখ ৪৬ হাজার ৭৬০ টাকা। গত অর্থ বছরে এই বাজেটের পরিমাণ ছিল ১৫৫ কোটি ৩৩ লাখ ৫৮ টাকা হাজার ৫৭৬ টাকা।

পৌর মেয়র তাঁর বাজেট বক্তিতায় জানান, নান্দনিক পৌরসভা গড়ার লক্ষে এবারের বাজেটে বনায়ন, ময়লা আবর্জনার ডাম্পিং জোন নির্ধারণ, শহরের জলাবদ্ধতা নিরসন, সড়ক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নসহ নানা উন্নয়নমূলক কাজ হাতে নেয়া হয়েছে। এসব কাজ বাস্তবায়ন হলে শহর আলোকিত হয়ে উঠবে বলে অভিমত ব্যক্ত করেন মেয়র।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, প্যানেল মেয়র তরুন কুমার কর্মকার, পৌরসভার সচিব শাহীন সুলতানা ও হিসাবরক্ষণ কর্মকর্তা মনিরুদ্দোজা হারুনসহ কাউন্সিলররা ও কর্মকর্তা-কর্মচারিরা।

প্রসঙ্গত, ১৬ দশমিক ০৮বর্গ কিলোমিটার এলাকা নিয়ে ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত হয় ঝালকাঠি পৌরসভা। পৌর এলাকার ৯টি ওয়ার্ডে বসবাস করেন ৮৫ হাজার ৫৩৪ জন মানুষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঝালকাঠি পৌরসভার ১৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশের সময় : 07:30:45 pm, Thursday, 4 July 2024