ঝালকাঠি ট্র্যাজেডি: ৩৩ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন, ২৪ ঘণ্টায়ও মামলা হয়নি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠি ট্র্যাজেডি: ৩৩ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন, ২৪ ঘণ্টায়ও মামলা হয়নি

ঝালকাঠি ট্র্যাজেডি: ৩৩ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন, ২৪ ঘণ্টায়ও মামলা হয়নি




ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠির ছত্রকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়ার ঘটনায় নিহত ১৭ জনের পরিবারে মাতম চলছে। শনিবার (২২ জুলাই) রাতে মরদেহ হস্তান্তরের পর এদের দাফন করা হয়।

 

 

এ ছাড়া আহত ৩৫ জনের মধ্যে ৩৩ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশালের শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তারা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছেন ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম। আহত বাকি দুজন মো. জলিল ও তার স্ত্রী মিনারা বেগম এখনো ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তারা শঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

 

 

এ ছাড়া বাস দুর্ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও রবিবার দুপুর ১২টা পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল।

 

 

তিনি জানান, জেলা পুলিশের পক্ষ থেকে বাস দুর্ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে ও চিকিৎসাধীন অবস্থায় থাকা আহতদের সঙ্গে একাধিকবার কথা হয়েছে।

 

তারা কেউ-ই মামলা করতে আগ্রহী না থাকায় এখন পর্যন্ত কোনো মামলা রুজু হয়নি। আমরা আরো কিছু সময় অপেক্ষা করব, এর মধ্যে কেউ মামলা করতে আগ্রহী না হলে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে।

 

 

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা তদন্ত কমিটি ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD