বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

ঝালকাঠির ৪১ বেইলি ব্রিজ এখন মরণ ফাঁদ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:42:37 pm, Sunday, 24 January 2021
  • 2 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠির বিভিন্ন সড়ক-মহাসড়কে থাকা বেইলি সেতুগুলো এখন ঝুঁকিপূর্ণ মরণ ফাঁদে পরিণত হয়েছে। বহু পুরাতন এসব সেতু মাঝেমধ্যে মেরামত করা হলেও কদিন না যেতেই আবার আগের অবস্থা হয়ে যায়। প্রায়ই ঘটে ছোট-বড় দুর্ঘটনা।

সড়ক বিভাগ জানিয়েছে, তাদের অধীনে থাকা জেলায় ৪১টি বেইলি সেতুর সবগুলোই ঝুঁকিপূর্ণ। তাদের পক্ষ থেকে এগুলো জোড়াতালি দিয়ে চলাচলের উপযোগী রাখার জন্য চেষ্টা চালানো হচ্ছে সড়ক বিভাগ থেকে। সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ বলছেন, সেতুগুলো দায়সারাভাবে মেরামত করায় ঝুঁকি থেকেই যাচ্ছে।

বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির বাসন্ডা এলাকার বেইলি সেতুটি চলাচলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বরিশাল বা ঝালকাঠি থেকে খুলনা, ভান্ডারিয়া, মঠবাড়িয়া ও পাথরঘাটাগামী শত শত যানবহন প্রতিদিন সেতু দিয়েই চলাচল করে। অনেক দিন ধরে সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

চালক ও যাত্রীরা জানান, যাত্রীবাহী বাস বা ট্রাক উঠলে এ সেতু দোলনার মতো দুলে ওঠে। এ ছাড়া এই সেতুর বিভিন্ন প্লেট আলগা হয়ে আছে। প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটে। এই সেতুতে দুর্ঘটনার স্বীকার হয়ে অনেকে পঙ্গু হয়েছেন বলে জানান স্থানীয়রা।

শুধু বাসন্ডা নয়, সদর উপজেলার বেশাইনখান ও তারাপাশার দুটি, রাজাপুরের বাগড়ী ও নৈকাঠি বেইলি সেতুসহ জেলার ৪১টিই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেতুগুলো শিগগিরই মেরামত বা নতুন করে নির্মাণ করা না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।

এ বিষয়ে ঝালকাঠি সড়ক উপ-বিভাগীয় প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, প্রকল্প বাস্তবায়নের জন্য কাজ চলমান রয়েছে। অনুমোদন হলেই ঝুঁকিপূর্ণ বেইলি সেতুগুলোর পরিবর্তে সেখানে নতুন ব্রিজ ও কালভার্ট নির্মাণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

ঝালকাঠির ৪১ বেইলি ব্রিজ এখন মরণ ফাঁদ

প্রকাশের সময় : 08:42:37 pm, Sunday, 24 January 2021