ঝালকাঠির সুগন্ধার নদীর চরে আটকে থাকা লাশটি কার? Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠির সুগন্ধার নদীর চরে আটকে থাকা লাশটি কার?

ঝালকাঠির সুগন্ধার নদীর চরে আটকে থাকা লাশটি কার?

ঝালকাঠির সুগন্ধার নদীর চরে আটকে থাকা লাশটি কার?




ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠির নলছিটি উপজেলার বারইকরণ এলাকার সুগন্ধা নদীর চরে আটকে আছে একটি অজ্ঞাত লাশ। রোববার দুপুর থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত একই স্থানে পড়ে থাকা লাশটি নিয়ে আতঙ্কিত নদীর তীরবর্তী মানুষ।

 

 

স্থানীয়রা জানায়, নদীর চরে লাশ ভেসে আসার খবর একাধিকবার নলছিটি থানায় জানানো হলেও পুলিশ আসেনি। ঘণ্টার পর ঘণ্টা লাশটি পড়ে থাকায় সবার মাঝেই ভয় দেখা দিয়েছে।

 

 

স্থানীয় চা দোকানি হালিম হাওলাদার বলেন, আমার ১০ বছরের ছেলে বিকেল থেকে বাড়িতে ভয়ে কাতর হয়ে আছে। এখন অন্ধকার নেমে এসেছে, কিছুক্ষণের মধ্যে পুলিশ লাশ সরিয়ে না নিলে বাচ্চাকে অন্য বাড়িতে রেখে আসতে হবে।

 

 

একই এলাকার কৃষক জামাল হোসেন বলেন, দুপুরে আমরা ৯৯৯ নম্বরে কল দিয়েছি। তারা আমাদের জনিয়েছে বিষয়টি নলছিটি থানায় অবগত করা হয়েছে। এখন রাত হয়ে গেলেও পুলিশের দেখা নেই।

 

 

স্থানীয় আরেকজন বলেন, সকাল ১০টার দিকে নলছিটির মাটিভাঙা এলাকা থেকে একটি লাশ নদীতে ভেসে যেতে দেখেছি। আমরা তখনই পুলিশকে বিষয়টি জানিয়েছি। মনে হয়, এটাই সেই লাশ। মাটিভাঙা থেকে ভেসে সুগন্ধার চরে এসে আটকে গেছে।

 

 

নলছিটি থানার ওসি আলী আহম্মেদ মোবাইলে কল করলে তিনি ‘জানি জানি’ বলে লাইন কেটে দেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD