ঝালকাঠির রাজাপুরে মহিলা কলেজের প্রভাষক... Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠির রাজাপুরে মহিলা কলেজের প্রভাষক…

ঝালকাঠির রাজাপুরে মহিলা কলেজের প্রভাষক…

ঝালকাঠির রাজাপুরে মহিলা কলেজের প্রভাষক...




রাজাপুর প্রতিনিধি॥ ঝালকাঠির রাজাপুর লালমোন হামিদ মহিলা কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. মাহফুজুর রহমানকে (৫২) ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার সকাল ১১টার দিকে রাজাপুর হরিমন্দির সড়কের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঝালকাঠি নিয়ে আসা হয়।

 

 

ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সানোয়ার হোসেন জানান, রাজাপুর হরিমন্দির সড়কের বাসিন্দা মৃত মোন্তাজ উদ্দিন দারোগার ছেলে রাজাপুর মহিলা কলেজের প্রভাষক মো. মাহফজুর রহমানের বাসায় দু-তিন হাজার পিস ইয়াবা মজুদ আছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

 

অভিযান টেরে পেয়ে মাহফুজ তাঁর ঘরের মধ্যে সবক’টি দরজা ভেতর থেকে আটকে দেয়। দরজা খুলতে খুলতে বেশ কয়েক হাজার পিস ইয়াবা বাথরুমের কমোডে ফেলে ফ্লাশ করে দেয় সে। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে ইয়াবা কমোডে ফেলে দেওয়ার কথা স্বীকার করে। পরে তার বিছানার নিচে ১০ পিস ইয়াবা পাওয়া যায়।

 

 

পরিদর্শক সানোয়ার হোসেন বলেন, মাহফুজ একজন ইয়াবা সেবনকারী ও কারবারি। এর আগেও সে পুলিশের হাতে ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছে। আজকের ঘটনায় এসআই মঞ্জুরুল হক বাদী হয়ে রাজাপুর থানায় একটি মামলা দায়ের করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD