সংবাদ শিরোনাম:

ঝালকাঠির রাজাপুরে নব্য আ’লীগ নেতা শাহিন গ্রেপ্তার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:31:41 pm, Thursday, 5 September 2019
  • 14 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥  ঝালকাঠির রাজাপুরে নব্য আওয়ামী লীগ নেতা শাহিন মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃস্পতিবার দুপুরে উপজেলা সদরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাহিন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শুক্তগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুল হকের ছেলে।

তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, গত উপজেলা পরিষদ নির্বাচনের সময় উপজেলার কানুনিয়া গ্রামে নির্বাচনকে কেন্দ্র করে শাহিন মৃধা ও তার বাহিনী মো. জামাল হোসেন নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করে।

পরে আহত জামাল বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই মামলা ও একটি অর্থ আত্মসাতের মামলায় শাহিনকে গ্রেপ্তার করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানায়, শাহিন মৃধা সাবেক আইন প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা শাহজাহান ওমরের মামাত ভাই। সে এক সময় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই ভোল পাল্টে যোগ দেন আওয়ামী লীগে। পরে শাহিনের বাবা মজিবুল হক শুক্তাগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

এরপরই শাহিনের দিন বদলে যায়। বাবা চেয়ারম্যান হলেও মূল দায়িত্ব পালন করতেন শাহিন নিজে। মাধ্যমিকের গ-ি পার না করেই শাহিন এক সময় সৌদি আরবে চলে যান। তবে বাবা চেয়ারম্যান হওয়ার পর দেশে আসেন শাহিন।

নিজের নামে সন্ত্রাসী বাহিনী তৈরি করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। শাহিন বাহিনীর ভয়ে শুক্তাগড় ইউনিয়নের সাধারণ মানুষ সব আতঙ্কে থাকতো। কারো বাড়ি বা জমির দিকে নজর পড়লে তা যেকোনো উপায়ে হস্তগত করতেন তিনি। তার বিরুদ্ধে জমি দখল, সম্পত্তি আত্মসাৎ, প্রতারণা, চেক জালিয়াতিসহ বিস্তর অভিযোগ রয়েছে। শাহিনকে গ্রেপ্তারের খবরে শুক্তাগড় ইউনিয়ন ও এর আশপাশের এলাকার সাধারণ মানুষের মধ্যে সস্তি ফিরে এসেছে। এলাকাবাসী পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।

রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, দুপুরে শাহিনকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঝালকাঠির রাজাপুরে নব্য আ’লীগ নেতা শাহিন গ্রেপ্তার

প্রকাশের সময় : 10:31:41 pm, Thursday, 5 September 2019