ঝালকাঠির রাজাপুরে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠির রাজাপুরে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

ঝালকাঠির রাজাপুরে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ




ঝালকাঠি প্রতিনিধি॥  ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব রুবেলের বিরুদ্ধে চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে এ অভিযোগ করেছেন ভুক্তভোগী ৩৬ পরিবার।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

রুবেলের বাবা তোফাজ্জেল হোসেনের বিরুদ্ধেও রয়েছে জমি দখলের অভিযোগ। এমনকি কেউ জমি বিক্রি করলেও ছাত্রলীগ সভাপতিকে টাকা দিতে হত। চাঁদার টাকা না দিলে তাদের ওপর নির্মম নির্যাতন করা হতো বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ৩৬টি ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে কলেজ রোড এলাকার মো. সিদ্দিকুর রহমান।

সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করে বলেন, আহসান হাবিব রুবেল ছাত্রলীগের সভাপতি হওয়ার পর থেকে নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তিনি ও তার বাবা রাজাপুর সদরের ৩৬টি পরিবারের জমি দখল করেন। ভুয়া কাগজপত্রের মাধ্যমে মালিকানা দাবি করে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। টাকা না দিলে লোকজন নিয়ে জমি দখলে নেয় তারা। ওই জমি অন্যদের কাছে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এসব কাজে বাধা দিলে মারধরও করা হয়।

এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পায়নি বলে জানান ভুক্তভোগীরা। বাবা ছেলের এমন কর্মকাণ্ডে ভূমিহীন হয়ে সর্বস্বান্ত হয়েছেন এই ৩৬টি পরিবার। অবিলম্বে তাকে গ্রেফতার করে জমি উদ্ধারের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD