ঝালকাঠির রাজাপুরে খালে বিষ দিয়ে মাছ শিকার, পাঁচজনের কারাদণ্ড Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠির রাজাপুরে খালে বিষ দিয়ে মাছ শিকার, পাঁচজনের কারাদণ্ড

ঝালকাঠির রাজাপুরে খালে বিষ দিয়ে মাছ শিকার, পাঁচজনের কারাদণ্ড




ঝালকাঠি প্রতিনিধি॥  ঝালকাঠির রাজাপুর উপজেলায় খালে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অপরাধে পাঁচজনকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

কারাদণ্ডপ্রাপ্তরা হলো- উপজেলার পুখরীজানা গ্রামের মৃত সামসুর রহমানের ছেলে মো. হেমায়েত উদ্দিন (৫২), মৃত কালু সরদারের ছেলে মো. রুবেল (২৬), উত্তর সাউদপুর গ্রামের মো. ছিদ্দিক খলিফার ছেলে মো. রাসেল (২৭), মঠবাড়ি গ্রামের মৃত আব্দুল রশিদের ছেলে মো. সুমন (২৬) ও মৃত রশিদ মল্লিকের ছেলে মো. বেলায়েত মল্লিক (২৬)।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার মঠবাড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হাওলাদার এ দণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে অভিযুক্তরা বিভিন্ন খালে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে সোমবার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এক মাসের কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হাওলাদার।কারাদণ্ডপ্রাপ্তদের সোমবার বিকাল ৪টার দিকে ঝালকাঠি কারাগারে প্রেরণ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD