বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

ঝালকাঠির বিষখালী নদীর আকস্মিক ভাঙনে স্কুল-মসজিদসহ বিস্তীর্ণ এলাকা বিলীন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:35:51 pm, Tuesday, 24 August 2021
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠির বিষখালী নদীর আকস্মিক ভাঙনে সদর উপজেলার দেউরী সাইক্লোন সেল্টার কাম প্রাথমিক বিদ্যালযের দু’টি শ্রেণী কক্ষ ও একটি মসজিদটি বিলীন হয়ে গেছে। ভাঙনের কবলে পড়ে স্থানীয় কৃষক আ: বারেকের ছেলে আফসার মেমোরিয়ার মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র নেয়ামতুল্লা নিখোঁজ রয়েছে। অপর একজন আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঝালকাঠির জেলা প্রশাসক মো: জোহর আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন্নাহারসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ দিকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্য রওয়ানা দিয়েছে বলে জানিয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

স্থানীয়রা জানায়, নির্মাণের সময় ঝুঁকিপূর্ণভাবে বিষখালীর ভাঙনের মুখে ছিল স্কুল ভবনটি। বেজমেন্টে মাটি সরে যাওয়ায় এটি এখন শুধু মাত্র পিলারের উপর দাঁড়িয়ে আছে। ভবনের বাকি অংশ যেকোনো মুহূর্তে নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে বিদ্যালয়টির প্রায় ৩০০ ণিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়তে পারে। অন্য দিকে ঝড়-বন্যায় পোনাবালিয়া ইউনিয়নের কয়েক হাজার মানুষের আশ্রয়ের কোনো স্থান থাকবে না।

এলাকাবাসী বলছেন, পানি উন্নয়ন বোর্ড নদী শাসনের কথা বললেও তা করা হয়নি। ফলে বিষখালী নদীতে পানি বাড়ায় এখন ভাঙন দেখা দিয়েছে।

পশ্চিম দেউরী সরকারী প্রাথমিক বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো: ফারুক খান জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে সাইক্লোন সেল্টার কাম বিদ্যালয় ভবনের পশ্চিম অংশের মাটি কিছুটা দেবে গেলে শিক্ষকরা কয়েকজন ছাত্র নিয়ে স্কুলের মালমাল অন্যত্র সরিয়ে নিতে থাকি। দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ বিকট শব্দে ভবনের অর্ধেকের বেশি অংশ ভেঙে নদীর পানিতে তলিয়ে যায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী খাইরুল জানান, পাকা ভবনটি যখন দেবে যাচ্ছিল তখন আমার আত্মীয় নেয়ামতুল্লাহ মোবাইল দিয়ে দৃশ্যটি ভিডিও করছিলেন। হঠাৎ করে বিকট শব্দে ভবনের বড় অংশ ভেঙে পরলে আমিসহ কয়েকজন দৌড়ে সরে আসতে পাড়লেও নেয়ামত বিল্ডিংয়ের নিচে চাপা পরে পানিতে ডুবে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা আবুল হোসেন বলেন, আমরা একটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে এসে দেখি সাইক্লোন সেল্টারের পশ্চিম অংশ সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। যা আমাদের পক্ষে উদ্ধার করা সম্ভব নয়। তাই বিষয়টি তাৎক্ষণিকভাবে বরিশাল নৌ ফায়ার স্টেশনকে অবগত করেছি। তারা নিখোঁজ নেয়ামতকে উদ্ধারের জন্য ডুবুরি নিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা হয়েছে।

এলাকাবাসী জানায়, এর আগে ঘূর্ণিঝড় আম্ফান ও ফণির প্রভাবে বৃদ্ধি পাওয়া পানির তোড়ে এই সাইক্লোন সেল্টারের একটি পানির ট্যাংক ও গভীর নলকূপ নদীতে বিলীন হয়েছে। এমন কি ভবনটির বেজমেন্টের নিচ দিয়ে মাটি সরে গিয়ে পানি ঢুকে পড়েছে। এ নিয়ে অনেক আলোচনা সত্ত্বেও সংস্কারের উদ্যোগ না নেয়ায় এখন অর্ধেক নদীতে বিলীন হয়েছে। বাকি অংশও যেকোনো মুহূর্তে নদীতে চলে যেতে পারে।

ইমারজেন্সি সাইক্লোন রিকভারি অ্যান্ড রিস্টোরেশন প্রজেক্টের আওতায় বিশ্বব্যাংকের অর্থায়নে ২০১৩-১৪ অর্থবছরে এলজিইডি কর্তৃপক্ষ সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের পশ্চিম দেউরী গ্রামে বিষখালী নদীর তীরে এই প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারটি নির্মাণ করে। ওই সময় বিষখালী নদীর ভাঙন কবলিত এলাকার ১০০ গজের মধ্যে এ ধরনের ভবন নির্মাণে স্থানীয়রা জোড় আপত্তি জানিয়ে ছিল। প্রায় পৌনে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটি বর্তমানে নদীতে বিলীন হতে চলেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

ঝালকাঠির বিষখালী নদীর আকস্মিক ভাঙনে স্কুল-মসজিদসহ বিস্তীর্ণ এলাকা বিলীন

প্রকাশের সময় : 08:35:51 pm, Tuesday, 24 August 2021