ঝালকাঠির নলছিটিতে সিটিজেন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠির নলছিটিতে সিটিজেন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

ঝালকাঠির নলছিটিতে সিটিজেন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

ঝালকাঠির নলছিটিতে সিটিজেন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি




নিজস্ব প্রতিবেদক॥ ঝালকাঠির নলছিটিতে সিটিজেন ফাউন্ডেশনের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলার রানাপাশা ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠান চত্বরে বৃক্ষরোপণ করা হয়েছে।

 

 

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টায় উপজেলার রানাপাশা ইউনিয়ন পরিষদ চত্বরে ফলদ, বনজ এবং ঔষধি-এই তিন ধরনের গাছ রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির শুরু হয়। এরপর ওই ইউনিয়নের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনগুরুত্বপূর্ণ স্থানে গাছের চারা রোপণ করা হয়।

 

 

এসময় উপস্থিত ছিলেন নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের আহ্বায়ক সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. মো. কাওসার হোসাইন, রানাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান সালাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. খালেক মাস্টার, সংগঠনের সদস্য সচিব ইঞ্জি. গোলাম মাওলা শান্ত, সদস্য মো. মনির হোসেন, আরিফ গাজি, রানাপাশা ইউনিয়ন শাখার উপদেষ্টা রিয়াজ আহসান রুবেল, আহ্বায়ক ইমদাদুল হক সুজন খলিফা, যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান রিপন, গোলাম সরোয়ার চপল, সদস্য সাইফুল ইসলাম পাভেল, সাঈদ সুমন, আব্দুল্লাহ আল মাহাদী, জিয়াউর রহমান নাঈম, এম.এ সাগর, মো. রাসেল হাওলাদার, মেহেদী হাসান, জসিম সিকদার, নাচনমহল ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক মো. মাহবুবুর রহমান, সদস্য সচিব মো. কামরুল ইসলাম মাস্টার, সদস্য মেহেদী হাসান, শাহীন জিয়া প্রমুখ।

 

 

নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের সদস্য সচিব গোলাম মাওলা শান্ত জানান, আমরা চাইলেই পৃথিবীটাকে সুন্দরভাবে সাজাতে পারি। শুধু আমাদের প্রয়োজন স্বেচ্ছাসেবী মনোভাব।

 

পরিবেশ সুরক্ষায় আজ আমরা সংগঠনের একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী নিয়ে বৃক্ষরোপণ করেছি। আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে চাই। এ মাসব্যাপী কর্মসূচির আওতায় ফলদ, ভেষজ, কাঠ ও ছায়া প্রদানকারী বিভিন্ন জাতের চারা রোপণ করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD