বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

ঝালকাঠির নলছিটিতে শহিদ মুক্তিযোদ্ধার স্ত্রীর অন্যত্র বিয়ে, এখনো পাচ্ছেন ভাতা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:25:10 pm, Monday, 15 February 2021
  • 2 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠিতে দুই সন্তান জামাল ও কামালকে বঞ্চিত করে অন্যত্র বিয়ে হওয়ার পরও মুক্তিযোদ্ধা ভাতা ভোগ করছেন শহিদ মুক্তিযোদ্ধা করম আলী আকনের সাবেক স্ত্রী আম্বিয়া খাতুন। এমন পরিস্থিতিতে বাবার মুক্তিযোদ্ধা ভাতা পেতে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিচালকের কাছে আবেদন করেছেন সন্তানরা।

আবেদনে শহিদ মুক্তিযোদ্ধা করম আলী আকনের ছেলে জামাল আকন দাবি করেন, তার বাবা ১৯৭১ সালের ২৪ জুন যুদ্ধক্ষেত্রে শহিদ হন। স্ত্রী আম্বিয়া খাতুন ও দুই ছেলে ছাড়া তার আর কোনী উত্তরসূরী নেই। কিন্তু স্বামীর মৃত্যুর কয়েক বছর পরই একই গ্রামের হোসেন আব্দুর রাজ্জাক হাওলাদারকে বিয়ে করেন আম্বিয়া খাতুন। ওই সংসারে তার একটি ছেলে হয়। এখন দ্বিতীয় স্বামীর সঙ্গে সংসার করলেও শহিদ মুক্তিযোদ্ধা করম আলী আকনের সম্মানী ভাতা তুলে ভোগ করছেন আম্বিয়া খাতুন। এতে বঞ্চিত হচ্ছেন করম আলী আকনের দুই সন্তান জামাল আকন ও কামাল আকন। ঘটনাটি ঝালকাঠির নলছিটি উপজেলার বিন্দুঘোষ গ্রামের।

আবেদনে জামাল আরো জানান, আম্বিয়া খাতুনকে বিয়ের পর শিউলি নামে আরেকজনকে বিয়ে করেন আব্দুর রাজ্জাক। শিউলির মধ্যে বনিবনা না হওয়ায় সৎ ভাই আব্দুস সালামকে নিয়ে তার মা আম্বিয়া খাতুন এখন তাদের ঘরেই বসবাস করেন। এরপর সালামকে তাদের ভাই বানিয়ে সম্পত্তি আত্মসাতের সুযোগ খুঁজছেন তিনি। পরে এ বিষয়ে নলছিটির সহকারী জজ আদালতে মামলা করা হয়। যা এখনো বিচারাধীন। এদিকে মামলা করায় জামাল-কামালের ওপর ক্ষিপ্ত হয়ে নানাভাবে হুমকি ও হয়রানি দিচ্ছেন আম্বিয়া খাতুন।

এদিকে আবেদনের পরিপ্রেক্ষিতে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে ঝালকাঠি জেলা প্রশাসক বরাবর তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। তদন্তের ভার দেয়া হয় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদিককে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদিক জানান, শহিদ মুক্তিযোদ্ধা করম আলী আকনের ছেলেদের অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষ করে শিগগিরই প্রতিবেদন দাখিল করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

ঝালকাঠির নলছিটিতে শহিদ মুক্তিযোদ্ধার স্ত্রীর অন্যত্র বিয়ে, এখনো পাচ্ছেন ভাতা

প্রকাশের সময় : 10:25:10 pm, Monday, 15 February 2021