ঝালকাঠির নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠির নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

ঝালকাঠির নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

ঝালকাঠির নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত




নিজস্ব প্রতিবেদক॥ যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝালকাঠির নলছিটিতে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শনিবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।

 

 

এরপর সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারি কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে শোকসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ওয়াহেদ কবির খান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম দুলাল চৌধুরী, জেলা পরিষদ সদস্য খোন্দকার মজিবুর রহমান, কুলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ.এম আখতারুজ্জামান বাচ্চু প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্যবৃন্দ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

দিবসটি উপলক্ষে উপজেলার গোহাইলবাড়ী জে.এম মাধ্যমিক বিদ্যালয়ে কালো ব্যাজ ধারণ, শিশুদের রচনা প্রতিযোগিতা ও শোকসভার আয়োজন করা হয়। শোকসভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাড. মাহবুবুর রহমান সেন্টু। এসময় মোল্লারহাট ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শোকসভা শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

 

এছাড়াও উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের শতাধিক স্পটে মিলাদ মাহফিল, দোয়া ও খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD