বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

ঝালকাঠির নলছিটিতে ভেঙে পড়লো নির্মাণাধীন ভবনের দেয়াল

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:53:45 pm, Wednesday, 12 August 2020
  • 2 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক।। উন্নয়ন কাজ নিয়ে ঝালকাঠির নলছিটিতে অনিয়মের অভিযোগ অনেক পুরনো। নিম্নমানের কাজের জন্য সরকারি বরাদ্দের টাকা সঠিকভাবে কাজে আসছে না উপজেলাবাসীর কাছ থেকে এমন অভিযোগ উঠেছে বিভিন্ন সময়।

এবার অভিযোগ উঠলো খোদ উপজেলা পরিষদ চত্বরে নির্মাণাধীন অডিটোরিয়ামের কাজে বড় রকমের অনিয়মের। বুধবার সকালে এ ভবনের দেয়াল ভেঙে পড়ে। এ খবর ছড়িয়ে পড়লে উপজেলা জুড়ে আলোড়নের সৃষ্টি হয়।

এরপর দুপুরে নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান এলজিইডির প্রকৌশলীদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করেন। এসময় তিনি প্রকৌশলীদের গুরুত্বের সঙ্গে কাজ তদারকি করার নির্দেশনা দেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে নতুন উপজেলা কমপ্লেক্স ভবন ও অডিটোরিয়াম নির্মাণ কাজ চলছে। হঠাৎ করে নির্মাণাধীন অডিটোরিয়ামের উত্তর পাশের ১০ ইঞ্চি পুরু দেয়াল ভেঙে পড়ে।

এরপর ঘটনাটি উপজেলা জুড়ে ছড়িয়ে পড়লে ঠিকাদারের লোকজন ভাঙা অংশের ইটগুলো দ্রুত অন্যত্র সরিয়ে ফেলেন।

তারা বলেন, এলজিইডি অফিস থেকে দায়িত্বপ্রাপ্তরা কাজটি তদারকিতে গাফেলতি করছে। উপজেলা পরিষদ চত্বরে নির্মাণাধীন এ ভবনের দেয়াল ভেঙে পড়ার ঘটনায় স্থানীয় জনসাধারণের মাঝে এই অবকাঠামো নির্মাণ কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এ ব্যাপারে এলজিইডির উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মীর মো. আকতারুজ্জামান বলেন, সাপোর্ট না থাকায় দেয়ালের ভেঙে পড়েছে। নতুন করে দেয়ালটি তৈরি করে দেয়ার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্দেশনা দেয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

ঝালকাঠির নলছিটিতে ভেঙে পড়লো নির্মাণাধীন ভবনের দেয়াল

প্রকাশের সময় : 07:53:45 pm, Wednesday, 12 August 2020