সংবাদ শিরোনাম:

ঝালকাঠির নলছিটিতে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:16:39 pm, Saturday, 13 March 2021
  • 14 সংবাদটি দেখা হয়েছে

নলছিটি প্রতিনিধি॥ ঝালকাঠির নলছিটিতে করোনা আক্রান্ত হয়ে রুহুল আমিন (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার আমতলি গ্রামের বাড়িতে তাঁর মৃত্যু হয়।

নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মুনীবুর রহমান জুয়েল জানান, রুহুল আমিন করোনা উপসর্গ নিয়ে গতকাল শুক্রবার স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। পরীক্ষায় তাঁর করোনা ধরা পড়লে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে কৌশলে বের হয়ে বাড়িতে চলে যান। অসুস্থ অবস্থায় রাতে তাঁর মৃত্যু হয়। এদিকে করোনা আক্রান্ত পৌরসভার সূর্যপাশা গ্রামের আপেল উদ্দিন (৮০) নামে এক ব্যক্তি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পালিয়ে যায়। পরে তাকে পরিবারের লোকজন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে করোনার সংক্রমন বেড়েছে। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পড়ে ঘরের বাইরে বের হওয়ার অনুরোধ জানান তাঁরা।

ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, করোনায় এখন পর্যন্ত জেলায় ৮৪৮ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২০ জন। আর সুস্থ হয়েছেন ৮২০ জন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঝালকাঠির নলছিটিতে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

প্রকাশের সময় : 09:16:39 pm, Saturday, 13 March 2021