ঝালকাঠির ছেলে মাহফুজুর, বরিশালে করলেন বাল্য বিবাহ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠির ছেলে মাহফুজুর, বরিশালে করলেন বাল্য বিবাহ

ঝালকাঠির ছেলে মাহফুজুর, বরিশালে করলেন বাল্য বিবাহ




খান মনিরুজ্জামান ॥  বরিশাল নগরীর ২৭নং ওয়ার্ডে পুলিশ পরিবারে বাল্য বিবাহ অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে। গত ৭ জুন ২৭নং ওয়ার্ডের জাহাঙ্গীর হোসেন খানের মেয়ে রুবিনা আক্তার শোভার সাথে ঝালকাঠির আমিরাবাত এলাকার মাহফুজুর রহমানের বিবাহ হয়।

জানা গেছে, রুবিনা আক্তার শোভা ২০১৮ সালে ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেন। বিজ্ঞান শাখায় জিপিএ ৩.৮৯ পেয়ে উত্তীন হয়। সেখানে রুবিনা আক্তার শোভার জন্ম তারিখ ২০০৩ সালের ২৪ ফেব্রুয়ারী। সেই হিসেবে তার বয়স হয় ১৬ বছর ৪ মাস ১৩ দিন। দুই লক্ষ টাকার কাবিন নামায় রুবিনা আক্তার শোভার বিবাহটি বাল্য বিবাহ হিসেবে গণ্য হয়।

এদিকে রুবিনার পিতা জাহাঙ্গীর হোসেন খান ২০১৯ সালের ২৭ মে বরিশাল সিটি কর্পোরেশনের জন্ম নিবন্ধন শাখা থেকে ২০০১ সালের ১৮ জুন এর রুবিনা আক্তার শোভার জন্ম সনদ বের করেন। আর সেই জন্ম সনদ দিয়ে গত ৭ জুন রুবিনার বাল্য বিবাহ সম্পন্ন করেন।একটি সূত্রে জানা যায়, এর আগে রুবিনা আক্তার শোভার বাল্য বিবাহের আয়োজন করলে তা ভ্রাম্যমান আদালত পন্ড করে দেয়। পরে বাল্য বিবাহ দেয়ার জন্য পায়তারা করেন কনের ও বরের পরিবার। পরে গত ৭ জুন ঝালকাঠিতে বাল্য বিবাহ সম্পন্ন করেন।

এদিকে কনের পিতা জাহাঙ্গীর হোসেন খান হাইওয়ে পুলিশের এসআই এবং কনের বড় ভাই রকিব রানাও পুলিশের একজন কনস্টেবল পদে কর্মরত।

এছাড়া বর ঝালকাঠি বিআরটিএ অফিসের একজন ট্রাফিক ইন্সপেক্টর পদে কর্মরত রয়েছেন। তারা আইন-শৃঙ্খলা বাহীনির দায়িত্বে থেকে বাল্য বিবাহ নিরোধ আইন অমান্য করে বাল্য বিবাহ সম্পন্ন করেন।এ ব্যাপারে কনের পিতা জাহাঙ্গীর হোসেন খান বলেন, জন্ম সনদ অনুযায়ী তার মেয়ে বিবাহ যোগ্য। তাই তার বিবাহ দিয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD