সংবাদ শিরোনাম:

ঝালকাঠির কাঁঠালিয়া এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:19:05 pm, Friday, 31 July 2020
  • 7 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠির কাঁঠালিয়ায় একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করার সময় পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে আবুল কালাম মাঝি (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার মুন্সিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মুন্সিরাবাদ বাজারসংলগ্ন এলাকায় মামুন হাওলাদারের একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করার সময় পল্লী বিদ্যুতের তাড়ে জড়িয়ে গুরুতর আহত হন নির্মাণ শ্রমিক আবুল কালাম মাঝি।

স্থানীয়রা তাকে ঝুলন্ত তার থেকে নামিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য শামীম আজাদ বলেন, বরিশাল থেকে তার মৃতদেহ গ্রামের বাড়ি উত্তর তালগাছিয়ায় নিয়ে দাফন করা হবে। নিহত কালাম উত্তর তালগাছিয়া গ্রামের মোহাম্মদ আলী মাঝির ছেলে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঝালকাঠির কাঁঠালিয়া এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রকাশের সময় : 04:19:05 pm, Friday, 31 July 2020