সংবাদ শিরোনাম:

ঝালকাঠিতে হতাশ হয়ে ডিসির ফেসবুকে স্ট্যাটাস

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:05:47 pm, Monday, 9 September 2019
  • 19 সংবাদটি দেখা হয়েছে

রাজাপুর প্রতিনিধি॥  ঝালকাঠির রাজাপুর উপজেলার ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে হঠাৎ পরিদর্শনে যান জেলা প্রশাসক (ডিসি) মো. জোহর আলী। রবিবার (৮ সেপ্টেম্বর) এ পরিদর্শনে গিয়ে তিনি হতাশ হন। পরে রাতে তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি।

জেলা প্রশাসক রবিবার দিবাগত রাত ১২টা ১৮ মিনিটে ফেসবুকে দেওয়া ওই স্ট্যাটাসে লিখেছেন, ‘ঝালকাঠির ৭টি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে খুবই মর্মাহত হই। একটি দাখিল মাদরাসার ২টি শ্রেণিতে একজন করে, একটিতে চারজন, একটিতে ছয়জন, একটিতে সাতজন এবং একটি শ্রেণিতে কোনো ছাত্রছাত্রী উপস্থিত পাওয়া গেলো না।’

তিনি আরও লিখেছেন, ‘চারজন শিক্ষকের একটি সরকারি প্রাইমারি স্কুলে মোট ছাত্রছাত্রী ৭২ জন। অন্য আর একটি স্কুলের অবস্থাও একই রকম। একটি মাধ্যমিক বিদ্যালয়ের অবস্থাও ভালো কিছু পেলাম না। ক্লাসের সময়ে ক্লাসে শিক্ষক না থাকায় ছাত্ররা বাইরে ঘোরাঘুরিতে ব্যস্ত। একটি সরকারি প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষককে পাওয়া গেলো না। শুনলাম তিনি কেনাকাটা করতে বরিশালে গেছেন। শিক্ষা অফিসার জানালেন তিনি কারও কাছ থেকে কোনো ছুটি/অনুমতি নেননি।’

হতাশ হয়ে ডিসির ফেসবুকে স্ট্যাটাস

জেলা প্রশাসকের ফেসবুক স্ট্যাটাসের স্ক্রিনশট ( ছবি : সংগৃহীত )

ফেসবুক স্ট্যাটাসে জেলা প্রশাসক আরও লিখেছেন, ‘রাষ্ট্রীয় কোষাগার থেকে ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য জনগণের লাখ লাখ টাকা ব্যয় হচ্ছে। অথচ শিক্ষার হাল হলো এই। কী আর করা! দেখা যাক সকলে মিলে এর কিছুটা উন্নতি করা যায় কি-না?’ (পরিমার্জিত)

জেলা প্রশাসকের ওই স্ট্যাটাসের নিচে কমেন্টে রাজাপুর উপজেলা ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান কমেন্ট করেন, ‘এদের পাবেন উপজেলা পরিষদের চত্বরে তৈলমর্দনে…।’

শহিদুল ইসলাম পলাশ নামের একজন লিখেছেন, ‘জেলার মফস্বলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবস্থা আরও করুণ। আশা করি আপনি জনস্বার্থে এই অভিযান অব্যাহত রাখবেন।’

ঝালকাঠি সরকারি কলেজের শিক্ষক মো. আব্দুল ওয়াদুদ জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়ে কমেন্ট করেছেন, ‘এ ধরনের পরিদর্শন চলমান থাকুক এবং অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিন, স্যার।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঝালকাঠিতে হতাশ হয়ে ডিসির ফেসবুকে স্ট্যাটাস

প্রকাশের সময় : 11:05:47 pm, Monday, 9 September 2019