বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় আহত ট্রলি চালকের মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:29:57 am, Wednesday, 22 January 2020
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠি জেলাধীন বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের পুলিশ লাইন সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে আহত ট্রলি চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল থেকে ঢাকায় নেওয়ার পথে এরশাদ (২৬) নামে ওই ট্রলিচালকের মৃত্যু হয়। নিহত এরশাদ নলছিটি উপজেলার রূপচন্দ্রপুর গ্রামের রুস্তম আলীর ছেলে।

এর আগে একই দিন সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয় বাসচালক জামাল (৪০) ও ট্রলিচালক এরশাদ (২৬)। একই দুর্ঘটনায় আরও অন্তত আটজন আহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠায়। এরপর উন্নত চিকিৎসার জন্য জামাল ও এরশাদকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) পাঠানো হয়। অন্যরা ঝালকাঠি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঝালকাঠি বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী জানান, সকাল সাড়ে ১০টার দিকে ঝালকাঠি টার্মিনাল থেকে বরিশালের উদ্দেশে ‘আল্লাহ মহান’ নামে ওই বাসটি সুতালড়ি পুলিশ লাইনের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের সামনের ডান দিকের অংশ দুমড়ে মুচড়ে যায়। পাশাপাশি বাস ড্রাইভার জামাল ও ট্রলি ড্রাইভার এরশাদ গুরুতর আহত হয়।

এদের মধ্যে এরশাদের অবস্থা আশঙ্কাজনক হলে ঢাকা নেওয়ার পথে সে মারা যায়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় আহত ট্রলি চালকের মৃত্যু

প্রকাশের সময় : 01:29:57 am, Wednesday, 22 January 2020