সংবাদ শিরোনাম:

ঝালকাঠিতে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:06:44 pm, Tuesday, 25 August 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠিতে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঝালকাঠি-ষাইটপাকিয়া সড়কের সৈয়দ বাড়ির সেতুতে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সদর উপজেলার নথুল্লাবাদ গ্রামের মনির হোসেনের স্ত্রী লাইজু বেগমের (৩৫) রক্তচাপ কমে যায়। মঙ্গলবার সকালে তাকে মোটরসাইকেলের পেছনে বসিয়ে স্বামী মনির হোসেন ঝালকাঠি চিকিৎসকের কাছে রওনা হয়।

স্থানীয় সৈয়দ বাড়ির সামনের একটি সেতুতে ওঠার সময় পেছন থেকে ছিটকে পড়ে যায় লাইজু বেগম। এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাইজু বেগমের দুই সন্তান রয়েছে।

নিহতের স্বামী মনির হোসেন বলেন, লাইজু অসুস্থ ছিল, তাই মোটরসাইকেল নিয়ে সেতুতে ওঠার সময় অসাবধানতাবশত সে পড়ে যায়। মাথায় আঘাত লাগার কারণে তার মৃত্যু হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঝালকাঠিতে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মৃত্যু

প্রকাশের সময় : 04:06:44 pm, Tuesday, 25 August 2020