ঝালকাঠিতে স্ত্রীর চুল কেটে নির্যাতন,স্বামী আটক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠিতে স্ত্রীর চুল কেটে নির্যাতন,স্বামী আটক

ঝালকাঠিতে স্ত্রীর চুল কেটে নির্যাতন,স্বামী আটক

ঝালকাঠিতে স্ত্রীর চুল কেটে নির্যাতন,স্বামী আটক




রাজাপুর প্রতিনিধি॥ ঝালকাঠির রাজাপুরে স্ত্রীর চুল কেটে নির্যাতন করার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আঙ্গারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অষ্টম শ্রেণির ছাত্রী, কিশোরী স্ত্রী নাদিরা আক্তারকে উদ্ধার ও স্বামী আবু সাইদ হাসানকে (২১) আটক করা হয়। এ সময় প্রায় ৫০ গ্রাম কাটা চুল জব্দ করে পুলিশ।

 

 

স্থানীয়রা জানায়, হাসান ও নাদিরা গত বছরের ৩ এপ্রিল পালিয়ে বিয়ে করেন। এরপর শ্রমজীবী হাসান ট্রলিচালকের কাজ করতে শুরু করেন। দাম্পত্য জীবন শুরুর কিছুদিন পর থেকেই তাদের মধ্যে কলহ শুরু হয়। এ নিয়ে প্রায়ই হাসান নাদিরাকে মারধর করতেন।

 

আজ শুক্রবার বিকালে মারধরের এক পর্যায় দা দিয়ে নাদিরার মাথার চুল কেটে দেয় হাসান। এ সময় নাদিরার ডাকচিৎকারে প্রতিবেশীরা ঘরের জানালা দিয়ে বিষয়টি দেখে ৯৯৯ নম্বরে ফোন দেয়। পরে রাজাপুর থানা পুলিশ নাদিরাকে উদ্ধার, হাসানকে আটক ও কাটা চুল জব্দ করে।

 

 

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে দ্রুত ভিকটিমকে উদ্ধার ও অভিযুক্ত হাসানকে আটক করা হয়েছে। এ ঘটনায় নির্যাতিতার বাবা চাঁন মিয়া হাওলাদার বাদি হয়ে মামলা করবেন বলে জানা গেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD