ঝালকাঠিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় স্বামীর দুই বছর কারাদণ্ড Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় স্বামীর দুই বছর কারাদণ্ড

ঝালকাঠিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় স্বামীর দুই বছর কারাদণ্ড

ঝালকাঠিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় স্বামীর দুই বছর কারাদণ্ড,voiceofbarishal.com




ঝালকাঠি সংবাদদাতা:ঝালকাঠিতে স্ত্রীর কাছে একলাখ টাকা যৌতুকের দাবিতে নির্যাতনের মামলায় স্বামীর দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, পরিশোধ না করলে আরো দুই মাসের কারাদন্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজী রহমান এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত মো. মাসুম খান পলাতক থাকায় তাঁর অনুপস্থিতিতে রায় ঘোষণা করা হয়।

মামলার বিবরণে জানা যায়, ঝালকাঠি সদর উপজেলার বাড়ৈয়ারা গ্রামের বেলায়েত হোসেন খানের ছেলে মাসুম খান বিয়ের পর থেকেই একলাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রী সুমনা আক্তারকে নির্যাতন করতেন। ২০১৭ সালের ১৮ জুলাই যৌতুকের দাবিকৃত টাকা না দেওয়ায় মাসুম স্ত্রীকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় স্ত্রী সুমনা আক্তার বাদী হয়ে ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন।

আদালতের বিচারক মামলাটি তদন্ত করার জন্য ঝালকাঠি সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সমাজসেবা কর্মকর্তা মো. আসুদুজ্জামান ২০১৭ সালের ১৭ আগস্ট আদালতে প্রতিবেদন দাখিল করেন। আদালত পাঁচজন সাক্ষির সাক্ষ্যগগ্রণ শেষে এ রায় ঘোষণা করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD