ঝালকাঠিতে শ্রমিকলীগ কর্মীকে কুপিয়ে হত্যা, পালালো চাচাতো ভাই! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠিতে শ্রমিকলীগ কর্মীকে কুপিয়ে হত্যা, পালালো চাচাতো ভাই!

ঝালকাঠিতে শ্রমিকলীগ কর্মীকে কুপিয়ে হত্যা, পালালো চাচাতো ভাই!




ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে ভাড়ায় চালিত মোটরসাইকেল সমিতির সভাপতি ও শ্রমিকলীগ কর্মী মো. ইমরান হোসেন হাওলাদারকে (৩২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে নলছিটি পৌরসভার নান্দিকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমরান হোসেন পৌরসভার খাজুরিয়া এলাকার আঃ রশিদ হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী।

স্থানীয়রা জানায়, শনিবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে ইমরানকে দুর্বৃত্তরা এলোপাথারি কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে ইমরানকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে তার মৃত্যু হয়।

নিহত ইমরানের বড় ভাই মোহাম্মদ রাসেল বলেন, আমার চাচতো ভাই আলামিন হাওলাদার সহ ৬/৭ জন রামদা নিয়ে ওরে এমন কোপান কোপাইছে হাসপাতাল পর্যন্ত আনতে পারিনি। ইমরান শুধু এতটুকু বলেছে আলামিন আমারে কোপাইছে।

নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।ঘটনার সাথে জরিতদের আটকের জন্য চারিদিকে চেক পোস্ট বসানো হয়েছে। পুলিশ এলাকায় টহল দিচ্ছে। ঘটনার সাথে জরিতদের আইনের আওতায় আনা হবে। এবিষয়ে মামলা দায়ের প্রকৃয়াধীন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD