সংবাদ শিরোনাম:

ঝালকাঠিতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ১৬টি ল্যাপটপ চুরি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:30:14 pm, Tuesday, 30 January 2024
  • 16 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ১৬টি ল্যাপটপ চুরি হয়েছে।

গতকাল সোমবার (২৯ জানুয়ারী) রাতের কোনো একসময় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া ইউনিয়নের বুড়ির হাট এলাকায় অবস্থিত ওই কলেজে এ ঘটনা ঘটে। বিষয়টি মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে নিশ্চিত করেছেন নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কলেজের অধ্যক্ষের অফিস কক্ষের সামনের বারান্দার গেটের গ্রীলের হ্যাজবোল্ড ভেঙ্গে ভিতরে প্রবেশ করে কলেজের সিসি ক্যামেরা সংযোগ বিচ্ছিন্ন করে কলেজের দ্বিতীয় তলার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবের হ্যাজবোল্ড ভেঙে ল্যাবে থাকা ১৬ টি ল্যাপটপ চুরি করে নিয়ে যায় চোরচক্র। মঙ্গলবার সকালে কলেজ কর্তৃপক্ষ জানতে পেরে নলছিটি থানা পুলিশকে খবর দেয়।

দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বলেন, যে বিল্ডিংয়ে চুরি হইছে সেই ভবনে রাতে নাইটগার্ড নাসির উদ্দীন তালুকদার ও আলতাব মল্লিক ঘুমে ছিলো এরা সকালে উঠে দেখে তালা ভাঙ্গা তারপর আমাকে সকাল ৯টা বাজে কল দিয়ে ঘটনা জানান। ঘটনা স্থানে পুলিশ প্রশাসন এসেছিলেন এবিষয়ে বিকেলে নলছিটি থানায় লিখিত অভিযোগ দিবো।

ওসি মো. মুরাদ আলী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, চুরির ঘটনার খবর পেয়ে কর্তৃপক্ষকে অভিযোগ দেওয়ার জন্য পরামর্শ দিয়েছি। অভিযোগ দিলে পুলিশ ব্যবস্থা নিবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঝালকাঠিতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ১৬টি ল্যাপটপ চুরি

প্রকাশের সময় : 05:30:14 pm, Tuesday, 30 January 2024