সংবাদ শিরোনাম:

ঝালকাঠিতে শক্তিশালী ট্রলারের ধাক্কায় দূর্বল সেতু খালে!

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:47:30 pm, Friday, 6 November 2020
  • 4 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥ বালুবাহী এক ট্রলারের ধাক্কায় ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের তারাবুনিয়া খালের লোহার সেতু ভেঙে গেছে। এর ফলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে অভ্যন্তরীণ যোগাযোগ। বিপাকে পড়েছে সেতুটির দুই পাড়ের কয়েক হাজার মানুষ।

বুধবার সন্ধ্যায় সোনালী রাকিব নামের বালুবাহী ট্রলারটি ভগিরতপুর বাজার থেকে রাজাপুর যাওয়ার পথে খালের সেতুটিকে ধাক্কা দেয়। এতে সেতুর মাঝের অংশ খালে পড়ে যায়। এর ফলে ট্রলারটিও ক্ষতিগ্রস্ত হয়।

এলাকাবাসী জানায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ২০ বছর আগে তারাবুনিয়া ভগিরতপুর ভাড়ানি খালের উপরে ৬০মিটার দৈর্ঘ্য ও ৭ মিটার প্রস্থের সেতুটি নির্মাণ করে। কয়েক বছর ধরে সেতুটি ঝুঁকিপুর্ণ ছিল। এই সেতু দিয়ে ঝুঁকি নিয়ে দুই পাড়ের শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষের চলাচল ছিল।

স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, সেতু ভেঙে পড়ায় শিক্ষার্থীদের বহুপথ ঘুরে বিদ্যালয়ে আসতে হবে। এছাড়া সেতুটি দিয়ে ইউনিয়ন পরিষদ ও উপজেলা শহরে যাওয়ার একমাত্র পথ হওয়ায় এটি দ্রুত পুনর্নির্মাণ জরুরি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, সেতুটি এলজিইডির আওতাধীন। বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

ঝালকাঠিতে শক্তিশালী ট্রলারের ধাক্কায় দূর্বল সেতু খালে!

প্রকাশের সময় : 02:47:30 pm, Friday, 6 November 2020