ঝালকাঠিতে রাস্তাঘাটের পানি কিছুটা কমলেও নদীতীরের বাসিন্দারা পানিবন্দি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠিতে রাস্তাঘাটের পানি কিছুটা কমলেও নদীতীরের বাসিন্দারা পানিবন্দি

ঝালকাঠিতে রাস্তাঘাটের পানি কিছুটা কমলেও নদীতীরের বাসিন্দারা পানিবন্দি

ঝালকাঠিতে রাস্তাঘাটের পানি কিছুটা কমলেও নদীতীরের বাসিন্দারা পানিবন্দি




ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠির বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সুগন্ধা ও বিষখালী নদীর পানি বিপৎসীমার ৩৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রবিবার সকালে শহরের রাস্তাঘাটের পানি কিছুটা কমলেও নদীতীরের বাসিন্দারা এখনো পানিবন্দি। অরক্ষিত বেড়িবাঁধ দিয়ে ঢুকে পড়া পানিতে গ্রামের ফসলের ক্ষেত ও মাছের ঘের নিমজ্জিত রয়েছে।

 

 

ক্ষতিগ্রস্ত হয়েছে পানচাষিরা। বরজে পানি প্রবেশ করে পান ও বরজ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। পানিতে তলিয়ে যাওয়া আমনের বীজতলা ক্ষতির আশঙ্কায় কৃষকরা বীজ তুলতে শুরু করেছে। পানির মধ্য দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বীজ তুলে নিরাপদে সরিয়ে রাখার কাজ করছেন কয়েকটি ব্লকের কৃষকরা। তবে এসব বীজ সংরক্ষণ নিয়ে নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা।

 

 

এদিকে নদীর পানিতে কাঁঠালিয়ার আমুয়া ও নলছিটির ষাইটপাকিয়া ফেরিঘাটের গ্যাংওয়ে তলিয়ে দুই দিন ধরে যান চলাচল বন্ধ রয়েছে। অপরদিকে ঝালকাঠি জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যায় পানিবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছ

 

 

ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ড জানায়, স্বাভাবিকের চেয়ে সুগন্ধা ও বিষখালী নদীতে চার-পাঁচ ফুট পানি বেড়েছে। পাশাপশি টানা বৃষ্টিতে পানি জমে দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ। সুগন্ধার নদীবেষ্টিত ঝালকাঠি শহরের বুক চিরে বয়ে যাওয়া ১১টি খাল থেকে পানি ওঠানামা করছে। কিছু কিছু এলাকার ড্রেনেজ ব্যবস্থা খারাপ থাকায় পানি জমে আছে।

 

 

ঝালকাঠির জেলা প্রশাসক মো জোহর আলী বলেন, নদীর পানি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে পানিবন্দি মানুষদের ত্রাণ দেওয়া হবে। ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD