ঝালকাঠিতে যুবলীগ নেতাসহ দু’জনের লাশ উদ্ধার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠিতে যুবলীগ নেতাসহ দু’জনের লাশ উদ্ধার

ঝালকাঠিতে যুবলীগ নেতাসহ দু’জনের লাশ উদ্ধার




ঝালকাঠি সংবাদদাতা॥  ঝালকাঠির নলছিটি ও রাজাপুর থেকে যুবলীগ নেতাসহ দু’জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (৮ জুলাই) সকালে নলছিটি উপজেলার নলবুনিয়া গ্রামের বাড়ির কাছে মাঠ থেকে যুবলীগ নেতা বেল্লাল হাওলাদারের (৪৫) লাশ উদ্ধার করা হয়। সে সুবিদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও স্থানীয় কাশেম হাওলাদারের ছেলে।

পুলিশ ও তাঁর স্বজনরা জানায়, রোববার বাড়ি থেকে বের হওয়ার পর সে নিখাঁজ ছিল। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পরে বাড়ির কাছে একটি মাঠের মধ্যে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়। প্রতিবেশী ফিরোজ খানের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল বেল্লাল হাওলাদারের। গত ১৫ জানুয়ারি বেল্লাল হাওলাদারকে প্রতিবেশীরা কুপিয়ে হত্যাচেষ্টা করে। আহত বেল্লাল ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়ে সম্প্রতি গ্রামের বাড়িতে ফিরে আসে। এ ঘটনার জের ধরে বেল্লালকে হত্যা করে লাশ মাঠের মধ্যে ফেলে দেওয়া হয়েছে বলে নিহতের ভাই গোলাম মোস্তফা অভিযোগ করেন।

নলছিটি থানার ওসি মো. সাখাওয়াত হোসেন বলেন, লাশ মাঠের মধ্যে পানিতে পড়ে ছিল। শুনেছি ওনি অসুস্থ ছিলেন। মাঝে মধ্যে জ্ঞান হারিয়ে পড়ে যেতেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বেল্লালের স্বজনদের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে রাজাপুর উপজেলার গোপালপুর গ্রামের একটি বাড়ি থেকে সোমবার দুপুরে মো. সৈয়দ আলী (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সৈয়দ আলী দীর্ঘদিন ধরে গোপালপুর গ্রামের দুলাল সিকদারের বাড়ি দেখাশুনার দায়িত্বে ছিলেন। তিনি একাই ওই বাড়িতে বসবাস করতেন। সোমবার সকালে স্থানীয় শফিকুল ইসলাম নামে এক যুবক টিউবয়েলের পানি আনতে বাড়ির মধ্যে গেলে সৈয়দ আলীকে ঘরের পাশে পড়ে থাকতে দেখে লোকজন খবর দেয়।

পরে পুলিশে খবর পেয়ে সেখান থেকে লাশ উদ্ধার করে। তবে কখন কিভাবে তার মৃত্যু হয়েছে সঠিক কারণ এখনো জানতে পারেনি পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন। খবর পেয়ে ঝালকাঠির সহকারি পুলিশ সুপার (রাজাপুর-কাঁঠালিয়া সার্কেল) মো. শাখাওয়াত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD