ঝালকাঠিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি স্বপনকে কুপিয়ে হত্যা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি স্বপনকে কুপিয়ে হত্যা

ঝালকাঠিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি স্বপনকে কুপিয়ে হত্যা




ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়ন বাজারে সাঈদুর রহমান স্বপন (৫৪) নামের হত্যা মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সদর উপজেলার শেখেরহাট বাজারে এ ঘটনা ঘটে। হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম। সাঈদুর রহমান স্বপন উপজেলার মির্জাপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। নিহত স্বপন ডাকাতি ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন, তবে তিনি জামিনে ছিলেন।

এলাকাবাসীর সূত্রে জানাগেছে, শনিবার সকাল ১০টার দিকে শেখেরহাট বাজারে স্বপনকে হাত ও পায়ের রগ কেটে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে একটি জানাজায় উপস্থিত হয়ে নিজের জীবনের সব ভুলের জন্য সবার কাছে ক্ষমা চেয়েছিলেন তিনি।

স্থানীয়রা আরও জানান, ওই জানাজা শেষে স্বপন নাশতা করার জন্য বাজারে যাচ্ছিলেন। এর কিছুক্ষণ পর তার রক্তাক্ত মরদেহ সড়কে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

শেখেরহাট ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম রুবেল মোবাইল ফোনে বলেন, নিহত স্বপন আওয়ামী লীগ সমর্থক ছিলেন, তবে বর্তমানে তিনি দলে সক্রিয় ছিলেন না।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। এ হত্যার ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেয়া হয়ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD