ঝালকাঠিতে মিথ্যা সাক্ষ্য দিতে এসে ফেঁসে গেলেন যুবক Latest Update News of Bangladesh

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
গৌরনদীতে অভ্যন্তরীণ দ্বন্দ্বে মুখোমুখী ছাত্রদল-যুবদল, বিএনপির অফিস ভাঙচুর সংরক্ষিত নারী আসনে শক্তিশালী প্রতিনিধিত্বে বিএনপির নতুন তালিকা বিচার ব্যবস্থায় আস্থা ফিরলেই কমবে মব ভায়োলেন্স: প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অভ্যর্থনা ও নিরাপত্তায় নতুন নীতিমালা বিআরটিএ বৈঠকে চূড়ান্ত হয়নি বাসভাড়া, বৃদ্ধির সিদ্ধান্ত আজ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ঘিরে ভাসা চুক্তির আশঙ্কা. উদ্বেগ ইউরোপীয়দের পটপরিবর্তনের পর শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ হয়েছে: জিএম কাদের ইউরেনিয়াম বিষয়ে যুক্তরাষ্ট্র-ইরান যৌথভাবে কাজ করবে: ট্রাম্প আইএমএফ ঋণ কর্মসূচি চালু, গণমাধ্যমের খবর অসত্য দাবি সরকারের ফুয়েল পাস অ্যাপ চালু, জ্বালানি বিতরণে স্বচ্ছতা




ঝালকাঠিতে মিথ্যা সাক্ষ্য দিতে এসে ফেঁসে গেলেন যুবক

ঝালকাঠিতে মিথ্যা সাক্ষ্য দিতে এসে ফেঁসে গেলেন যুবক




ঝালকাঠি প্রতিনিধি:আদালতে সাক্ষ্য দিতে এসে ফেঁসে গেলেন যুবক। মিথ্যা সাক্ষ্য দেয়ায় মো. আলমগীর সিকদার নামের ওই যুবককে জেলহাজতে পাঠিয়েছেন ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসকেএম তোফায়ের হাসান।

সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এ ঘটনা ঘটে। আলমগীর সিকদার ঝালকাঠি শহরের পশ্চিম চাঁদকাঠী এলাকার সোবাহান সিকদারের ছেলে।

আদালত সূত্র জানায়, ঝালকাঠির একটি মাদক মামলার (জি.আর ৫৫/২০১৬) সাক্ষী ছিলেন মো. আলমগীর সিকদার। সোমবার আদালতে সাক্ষ্য দিতে এসে আলমগীর বলেন, মাদক মামলার ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না।

পুলিশ জানায়, ২০১৬ সালের ৪ মে পশ্চিম চাঁদকাঠী এলাকার শামিম ওরফে মনকা ও তার ভাই শাহীন হাওলাদারকে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে ডিবি পুলিশ। আলমগীরের সামনেই মাদক মামলার জব্দ তালিকা তৈরি করেছিল পুলিশ। জব্দ তালিকায় তার স্বাক্ষরও রয়েছে। অথচ আজ আদালতে এসে আলমগীর জানায়, সে কিছুই জানে না।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD