সংবাদ শিরোনাম:

ঝালকাঠিতে মা দিবসে জুয়াড়ি ছেলে পেটাল বাবা-মাকে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:04:58 am, Monday, 11 May 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥ বিশ্ব মা দিবসে ঝালকাঠির রাজাপুরে জুয়াড়ি ছেলের হামলায় বাবা-মা দুজনেই গুরুতর আহত হয়েছেন। জুয়া খেলতে বাধা দেওয়া ও জুয়ার গুটি ও কোড ফেলে দেওয়ায় জুয়াড়ি ছেলে এ কাণ্ড ঘটিয়েছে। উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কাঠিপাড়া গ্রামে রোববার (১০ মে) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহত বাবা ইসমাইল আকন (৫০) ও মা রোকেয়া বেগমকে (৩৮) স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আর জুয়াড়ি ছেলে মাহফুজ (২২) ঘটনার পর থেকে পলাতক রয়েছে।স্থানীয়রা জানায়, রাজাপুরে গতকাল একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে চারজনকে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনার পর নিজেদের জুয়াড়ি ছেলেকে বাঁচাতে বাবা-মা ছেলেকে জুয়া খেলতে নিষেধ করেন এবং ঘর থেকে জুয়ার কোড ও গুটি ফেলে দেন।

রোববার (১০ মে) রাত ৮টার দিকে ছেলে মাহফুজ জুয়া খেলার জন্য জুয়ার কোড ও গুটি নিতে ঘরে আসে। এ সময় বাবা-মা দুজনেই ছেলেকে বাধা দেয় এবং জুয়া খেলার সরঞ্জাম ঘরের বাইরে ফেলে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বাবা-মা দুজনকেই লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ছেলে মাহফুজ। পরে ডাক চিৎকারে স্থানীয়রা আহত বাবা-মাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা আবুল খায়ের মাহমুদ বলেন, দুজনের মধ্যে মায়ের অবস্থা আশংকাজনক। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিসার জন্য দুজনকেই পাঠানো হয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঝালকাঠিতে মা দিবসে জুয়াড়ি ছেলে পেটাল বাবা-মাকে

প্রকাশের সময় : 03:04:58 am, Monday, 11 May 2020